National

ফ্রিতে ১ কেজি টমেটো, অটো চালকের বাম্পার অফার

যেখানে অধিকাংশ পরিবার টমেটো খাওয়ায় ইতি টেনেছে, যাঁরা কিনছেন তাঁরাও নামমাত্র, সেখানে সহজ শর্ত মানলে ১ কেজি টমেটো বিনামূল্যে দেওয়ার অফার দিচ্ছেন এক অটো চালক।

টমেটোর দাম আকাশছোঁয়া। দাম নামার তেমন ইঙ্গিতও নেই। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন আরও মাস দুয়েক এমন পরিস্থিতি সহ্য করতে হবে। অনেক পরিবার টমেটো খাওয়াই ছেড়ে দিয়েছে। অনেকে আবার গুনে গুনে ২টো কি ৩টে টমেটো কিনছেন।

এই অবস্থায় সাধারণ মধ্যবিত্ত ভুলেই গেছেন বাজারের থলিতে ১ কেজি টমেটো দেখতে কেমন লাগে! সেখানে ১ কেজি টমেটো বিনামূল্যে দেওয়ার অফার দিলেন এক অটো চালক। অবশ্যই শর্ত সাপেক্ষে। তবে শর্ত এমন কিছু কঠিন নয়।

অটো তো যাতায়াতের জন্য সকলেরই প্রয়োজন। ওই অটো চালকের শর্ত হল তাঁর অটোতে ৫ বার ভ্রমণ করলেই মিলবে ১ কেজি টমেটো। তিনি ৫ বার তাঁর অটোতে চাপা ওই ব্যক্তিকে তাঁর তরফ থেকে ১ কেজি টমেটো বিনা খরচে উপহার দেবেন।

চণ্ডীগড়ের ওই অটো চালকের নাম অনিল কুমার। টমেটোর এই দুর্মূল্যের বাজারে বিনা খরচে ১ কেজি টমেটো যে ৫ বার অটো চড়লেও পাওয়া যেতে পারে তাই অনেকে বিশ্বাস করতে পারছেন না।

অনিল কুমার অবশ্য এমনই এক মানুষ। যাঁর একমাত্র উপার্জনের পথ অটো চালনা হলেও তিনি সমাজের প্রতি নিজের দায়বদ্ধতা ভুলে যাননি।

অন্তঃসত্ত্বা মহিলাদের হাসপাতালে পৌঁছে দিলে তিনি কোনও ভাড়া নেন না। এমন নানা অফারও তিনি দিয়ে থাকেন। ফলে অনিল কুমার সংবাদমাধ্যমে জায়গা করে নিয়েছেন অচিরেই। তিনি এখন চণ্ডীগড় শহরের অন্যতম জনপ্রিয় অটো চালক।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026