National

বরের মাথায় উঁকি দিল লুকোনো সত্য, তেড়ে এল কনেপক্ষ

বরের মাথায় সত্য উঁকি দিতেই বিয়ে বাড়ির সব আনন্দ গেল মুছে। আনন্দ ভুলে ঘুষি পাকিয়ে তেড়ে এল কনে পক্ষ।

বিয়ের আয়োজনে ত্রুটি ছিলনা। আনন্দেরও খামতি ছিলনা। সকলেই খুশি। খুশিরই তো অনুষ্ঠান। বরও হাজির বিয়ে করতে। তাঁকে খাতির করে এনে বসানোও হয়। যত্নের অভাব ছিলনা বর ও বরপক্ষের।

কিন্তু এরমধ্যেই হল সত্য উদ্ঘাটন। তাও আবার বরের মাথায়। কনে পক্ষের কয়েকজনের সন্দেহ হওয়ায় তাঁরা খতিয়ে দেখার চেষ্টা করেন। আর তাতেই সব পরিস্কার হয়ে যায়। পর্দার বালা হয়ে ওঠেন বাস্তব জীবনের এই বিয়ে করতে আসা বর।

বরের মাথায় চুল নেই। পুরোটাই টাক। এটা তিনি লুকিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ কনেপক্ষের। বিয়ের দিন তাদের কেমন সন্দেহ হয় বরের চুলের দিকে তাকিয়ে। তারপর সেই চুল খতিয়ে দেখতেই বোঝা যায় তা নকল।

সেই নকল চুল পরে বর এসেছেন বিয়ে করতে। বর টাক মাথা লুকিয়ে পরচুলা পরে ঠকিয়েছেন। একথা ছড়িয়ে পড়তে সময় নেয়নি। তারপরই আচমকা মারমুখী হয়ে ওঠেন কনেপক্ষের অনেকে।

বিয়ে ওঠে লাটে। শুরু হয় বরকে ঘিরে অশ্রাব্য গালিগালাজ এবং প্রহার। হাতজোড় করে ক্ষমা চাইতে থাকেন বর। জানান ভুল হয়ে গেছে তাঁর। কিন্তু মারমুখী কনেপক্ষের মারমুখী মানসিকতায় কোনও পরিবর্তন তিনি করতে পারেননি।

অবশেষে কয়েকজনের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। বিয়ে করতে এসে চরম লাঞ্ছনার শিকার হয়ে ফিরতে হয় বরকে। ঘটনাটি ঘটেছে বিহারের গয়া জেলায়। শেষপর্যন্ত পরচুলা হাতে করে বাড়ি ফিরতে হয় বরকে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026