National

তৈরি হল ২৬ দলের বিজেপি বিরোধী জোট, শুরুতেই নামে চমক

আইএনডিআইএ, একসঙ্গে করলে ইন্ডিয়া হয়। বিজেপি বিরোধী ২৬টি দল এক হয়ে জানাল তারা এবার থেকে ইন্ডিয়া। তবে এ ইন্ডিয়ার অর্থ ভারত নয়।

ক্রমশ জমাট বাঁধছিল বিরোধী জোট। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী শক্তিকে জোরদার করতে সচেষ্ট ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমারের মত নেতারা। মঙ্গলবার বেঙ্গালুরুতে ভারতের ২৬টি দল অবশেষে একজোট হল। আর সেই জোটে এবার যোগ দিল কংগ্রেসও।

সেখানেই এই জোটের নামও নির্ধারিত হয়। জোটের নাম দেওয়া হয়েছে আইএনডিআইএ। একসঙ্গে করলে দাঁড়ায় ইন্ডিয়া। তবে এই ইন্ডিয়া এ দেশের নামে নয়। এই ইন্ডিয়া হল ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স। যাকে ছোট করে বলা হচ্ছে ইন্ডিয়া।

এই ২৬ দলের জোটই হয়ে উঠল ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী প্রধান শক্তি। নানা নাম নিয়েই জোটের নাম ভাবা হচ্ছিল এই ২ দিনের বৈঠকে। তবে শেষ পর্যন্ত নামটি চূড়ান্ত করেন রাহুল গান্ধী।

এদিকে যখন বিজেপি বিরোধী মহাজোট চূড়ান্ত রূপ নিচ্ছিল বেঙ্গালুরুতে, তখন দিল্লিতে লোকসভা নির্বাচনের রণকৌশল স্থির করছিল বিজেপিও।

দিল্লিতে চলছিল কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-এর বৈঠক। যেখানে বিজেপি ছাড়াও ছিল এনডিএ-র ৩৮টি দল। ফলে সেখানে নিজেদের ক্ষমতাও বিজেপি পাল্টা দেখিয়ে দিয়েছে।

২৬ দলের যে মহাজোট তৈরি হল বেঙ্গালুরুতে এবং পাল্টা বিজেপি যেভাবে তাদের ক্ষমতা দিল্লিতে দেখিয়ে দিল, তাতে লোকসভা নির্বাচনে টক্কর যে জোরদার হতে চলেছে তা পরিস্কার।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার, স্ট্যালিন, উদ্ধব ঠাকরে, লালুপ্রসাদ যাদব, হেমন্ত সোরেন, শরদ পাওয়ার, ডি রাজা, শিবকুমার, মল্লিকার্জুন খাড়গে এবং এমন তাবড় নেতাদের এই জোট কিন্তু কিছুটা হলেও বিজেপিকে চিন্তায় রাখবে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026