National

খলনায়ক ইংরাজি, ১৬ নম্বর বিয়েটা আর করা হল না

ইংরাজি ভাষা যে কারও বিচারে ভিলেনও হতে পারে তার এক উদাহরণ হাতেনাতে পাওয়া গেল। যা এক যুবকের ১৬ নম্বর বিয়েটাই আটকে দিল।

বিয়ের ঘটকালি করা কিছু ওয়েবসাইট এখন যথেষ্ট জনপ্রিয়। তেমনই একটি সাইটে বছর ৩৫-এর এক যুবক বিয়ে করতে চেয়ে নিজের নাম তালিকাবদ্ধ করেছিলেন। তা দেখে তাঁর সঙ্গে বিবাহে ইচ্ছুক মহিলারা যোগাযোগ করতেন।

যুবক নিজেকে কখনও ডাক্তার বলে পরিচয় দিয়ে বিয়ে করতেন। কখনও সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলে বিয়ে করতেন। এমনভাবে একটা একটা করে বিয়ে করে চলেছিলেন ওই যুবক।

২০১৪ সাল থেকে শুরু করে গতবছর পর্যন্ত এভাবে তাঁর জালে জড়িয়েছিলেন ১৫ জন মহিলা। বিয়ের আগে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে একটি ঘর ভাড়া করে সেখানে ডাক্তারি করার ভানও করতেন ওই যুবক। একজন নার্সও রেখেছিলেন সেখানে।

মহিলারা তা দেখে নিশ্চিন্ত হতেন যে তিনি একজন চিকিৎসককেই বিয়ে করছেন। বিয়ের পর ওই মহিলার সঙ্গে বেশ কিছুদিন একসঙ্গে কাটিয়ে তারপর মওকা বুঝে গয়নাগাটি, টাকাকড়ি নিয়ে পালাতেন ওই যুবক।

গতবছর তিনি ১ সফটওয়্যার ইঞ্জিনিয়ার তরুণীকে ফের বিয়ে করার প্রস্তাব দেন। তরুণীরও তাঁকে পছন্দ হয়। ২ জনের সম্পর্ক গড়ে ওঠে। বিয়েও স্থির হয়।

এরমধ্যে ওই যুবকের সঙ্গে মেলামেশা করতে গিয়ে একটা সন্দেহ জাগে ওই তরুণীর মনে। তিনি লক্ষ্য করেন ওই যুবক নিজেকে চিকিৎসক পরিচয় দিচ্ছেন কিন্তু তাঁর ইংরাজিতে কথা বলার ক্ষমতা অত্যন্ত কম। ভাল করে ইংরাজি বলতে পারেননা তিনি।

তরুণী এরপর সন্দেহের বশেই পুলিশের কাছে হাজির হন। পুলিশকে জানান যে তিনি মনে করেন যে তাঁকে বিয়ে নয়, আসলে জালে জড়ানোর চেষ্টা করছেন ওই যুবক।

পুলিশ ঘটনার তদন্তে নেমে ওই যুবকের সব কারসাজির কথা জেনে ফেলে। কারণ আগে যে ১৫ জন মহিলাকে বিয়ে করে ওই যুবক ঠকিয়েছিলেন তার ১ জন আগেই অভিযোগ করেছিলেন পুলিশের কাছে। কর্ণাটকের মাইসুরুর বাসিন্দা মহেশ কেবি নায়ক-কে গ্রেফতার করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026