ওটিভির এআই অ্যাংকর লিসা, ছবি – সৌজন্যে – ট্যুইটার – @otvnews
টিভিতে অ্যাংকর এক বড় ভূমিকা পালন করেন। যে কোনও টিভি চ্যানেলের মুখ হন তার অ্যাংকর। খবরের চ্যানেলের ক্ষেত্রে তো বটেই। সেই অ্যাংকরিং করতে এবার দেখা গেল লিসা-কে।
ওড়িশার পারম্পরিক শাড়িতে লিসা একদম ভারতীয় নারী। তার সাজপোশাকেও ভারতীয় নারীর ছাপ স্পষ্ট। ঝকঝকে চেহারা ও দর্শনে লিসা বেশ সুন্দরীও। তাকেই এবার বলতে শোনা গেল ইংরাজি ও ওড়িয়া ২ ভাষাতেই।
সাবলীল সুন্দর উচ্চারণে লিসা বেশ শ্রুতিমধুর। কিন্তু এটা জানলে অনেকেই অবাক হবেন যে লিসা কোনও রক্তমাংসের নারী নয়। সে এআই বা কৃত্রিম মেধা পরিচালিত ভার্চুয়াল একটি নারী অবয়ব। যার কোনও বাস্তব অস্তিত্ব নেই। কিন্তু দেখে কে বুঝবে যে লিসা রক্তমাংসের অ্যাংকর নয়!
ওড়িশার একটি বেসরকারি চ্যানেল ওটিভি সামনে আনল এই এআই পরিচালিত অ্যাংকরকে। যাকে দিয়ে অনেকগুলি ভাষাতেই কথা বলানো সম্ভব!
আগামী দিনটা যে এআই-য়ের যুগ, কৃত্রিম মেধার দাপট যে বিশ্বজুড়ে ক্রমেই ছড়িয়ে পড়বে তা নানাভাবেই বোঝা যাচ্ছে। এবার টিভির পর্দায় অ্যাংকরিংয়ের কাজটাও এই এআইকে কাজে লাগিয়ে ভার্চুয়াল অবয়ব দিয়েই যে করিয়ে নেওয়া যাবে তা স্পষ্ট হয়ে গেল।
ভারতে কি তবে আর কয়েক বছরের মধ্যে অ্যাংকরিংয়ের চাকরিতে আর কাউকে লাগবেনা? পুরোটাই এই এআই দিয়েই সেরে ফেলা যাবে? লিসা কিন্তু সেই সদর্প ঘোষণাই করে দিল।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…