টিকটিকি, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
এক ১৮ বছরের তরুণীর বাবা থানায় এসে জানান তাঁর মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। তাঁর মেয়েকে তাঁরই পরিবারের এক মহিলা সঙ্গে করে নিয়ে যান। কিন্তু তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ নেই। ওই মহিলাও বলতে পারছেন না তরুণী কোথায় গেছেন।
পুলিশ তদন্তে নেমে অবশেষে ওই তরুণীর খোঁজ বেঙ্গালুরুতে পায়। কানপুরের সাধ গ্রামের বাসিন্দা ওই তরুণী কীভাবে সেখানে পৌঁছলেন তার খোঁজ করতে গিয়ে পুলিশ জানতে পারে এক বছর ২৪-এর তরুণ এই কাণ্ডের সঙ্গে যুক্ত।
ওই তরুণকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। ওই তরুণী পুলিশকে জানান, তাঁকে অপহরণ করে তাঁর সঙ্গে জোর করে মিলন করে ওই তরুণ।
থানার লকআপে থাকার সময় ওই তরুণ জেলে যাওয়া এড়াতে চাইছিল। জেলে যাওয়া এড়াতে সে এক আজব কাণ্ড ঘটায়।
থানার মধ্যেই একটি টিকটিকি ঘুরছিল। সেটিকে ধরে সে খেয়ে নেয়। এতে তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে হাসপাতালে পাঠানো হয়।
জেলে যাওয়া এড়াতে যে কেউ জ্যান্ত টিকটিকিও খেয়ে নিতে পারে তা পুলিশের কাছেও অবাক করা লেগেছে। এমন ঘটনা তারাও কখনও দেখেনি।
উত্তরপ্রদেশের ফতেপুরের বাসিন্দা মহেশ কুমার ওই তরুণীর সঙ্গে যা করেছে বলে তরুণী অভিযোগ করেছেন তাতে তার জেলে যাওয়া কার্যত নিশ্চিত ছিল। সেটা সে হয়তো নিজেও বুঝতে পারছিল। তাই শেষপর্যন্ত সকলের ধারনার বাইরে এমন এক কাণ্ড ঘটাল সে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।
তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…