National

৬০ বছর পর ফের ফিরল সেই বিরলতম দিন, এক সুতোয় গাঁথল দিল্লি মুম্বই

এমনটা সচরাচর দেখা যায়না। দেশের অন্যতম প্রধান ২ শহর দিল্লি ও মুম্বই সেই বিরলতম দিন দেখল ৬০ বছর পর।

এমন ঘটনা শেষবার ঘটেছিল ১৯৬১ সালে। ওই বছরের ২১ জুন ঘটেছিল সেই বিরল সমাপতন। তারপর তা ফের দেখা গেল ২০২৩ সালের ২৪ জুন। মাঝে কেটে গেছে ৬০ বছরের বেশি সময়।

এরমধ্যে এমনটা দেখার সুযোগ পাননি দিল্লি ও মুম্বই শহরের বাসিন্দারা। আসলে দিল্লিতে ২ দিন আগেই তার আগমন হল। আর মুম্বইতে হল ২ সপ্তাহ পরে। ভারতের অন্যতম প্রধান ২ শহরের এই ২ দিন ও ২ সপ্তাহের ২ গোলযোগ সব মিলিয়ে দিল। আর দেখা মিলল বিরলতম দিনের।

অসহ্য গরমে জ্বলতে থাকা দিল্লিকে স্বস্তি দিয়ে শনিবার সেখানে প্রবেশ করেছে বর্ষা। ২ দিন আগেই বর্ষার প্রবেশ হল দিল্লিতে। ঠিক ওই একই দিনে মুম্বই শহরেও প্রবেশ করল বর্ষা।

মুম্বইতে অবশ্য ২ সপ্তাহ দেরি হল বর্ষার প্রবেশে। একই দিনে দিল্লি ও মুম্বই শহরে বর্ষার প্রবেশ অবাক করেছে আবহবিদদের। এই ঘটনা শেষবার ঘটেছিল ১৯৬১ সালে। সেবার ২১ জুন মুম্বই ও দিল্লি শহরে একসঙ্গে বর্ষার প্রবেশ হয়েছিল।

শনিবার বর্ষার প্রথম বৃষ্টিতে যেমন দিল্লিবাসী স্বস্তি পেয়েছেন, তেমনই মু্ম্বইতে শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে শহরের বানভাসি চেহারা হয়েছে। বর্ষার প্রবেশের প্রথম বৃষ্টিতেই মুম্বই শহরের বেহাল দশা।

এদিক বৃষ্টি শুধু মুম্বই দিল্লি বলেই নয়, একসঙ্গে প্রবেশ করেছে হরিয়ানা, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026