National

ফুলন দেবীর সামনেই ছিনতাইবাজের পেটে চলে গেল সোনার দুল

এমন ঘটনা লাখে একটা ঘটে। যে ঘটনা ঘটেছে তা পুলিশের কাছেও হয়তো একটা উদাহরণ হয়ে থাকবে। যা চোখে দেখেন কয়েকজন সাধারণ মানুষও।

রাত তখন প্রায় ১০টা। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে এসেছে। এই সময় এক মহিলা বাড়ি ফিরছিলেন। হঠাৎ তাঁর পাশে এসে পড়ে একটি বাইক। বাইকে বসা যুবক দেরি না করে মহিলার কানে ঝুলতে থাকা সোনার দুলটি ছিনিয়ে নেয়।

ছিনিয়ে নিয়েই সে বাইক নিয়ে হুশ করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে তাকে চেপে ধরেন ওই মহিলা। মহিলার শক্তিশালী হাতে চেপে ধরা যুবক নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে। এরমধ্যেই সে মহিলার হাতে থাকা টাকার ব্যাগটিও ছিনিয়ে নেয়। কিন্তু নিজেকে ছাড়াতে পারেনি।

এই ঘটনার হট্টগোলে আশপাশের কয়েকজন ততক্ষণে এগিয়ে এসে ওই যুবককে পাকড়াও করে ফেলেন। মহিলার হাত ছাড়িয়ে না যেতে পেরে অবশেষে জনতার হাতে পাকড়াও ওই যুবককে টেনে বাইক থেকে নামানো হয়।

তারপর যুবকের কাছ থেকে সোনার দুল ফেরত নিতে যাবেন ফুলন দেবী নামে ওই মহিলা, আর ঠিক তখনই সকলের সামনে, ফুলন দেবীর সামনে তাঁরই ৪ গ্রামের সোনার দুলটা বেমালুম মুখে পুরে গিয়ে ফেলে নাসির নামে ওই ছিনতাইবাজ।

ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির ব্রহ্মপুরী এলাকায়। চোখের সামনে এক যুবকের পেটে তাঁর দুলকে যেতে দেখে হতভম্ব হয়ে যান সাহসী ফুলন দেবীও।

নিজের দোষকে ঢাকতে এভাবে যে নাসির সোনার দুলটা গিলে ফেলবে তা ফুলন দেবী বা আশপাশের লোকজন কেউই বুঝে উঠতে পারেননি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026