National

আজব কাণ্ড, ছিল হিরের টুকরো, হয়ে গেল গুটখা

এ যেন ভোজবাজির খেলা। ছিল অনেক হিরের টুকরো। কিন্তু তা হয়ে গেল গুটখার প্যাকেট। দেখে হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় হল হিরে ব্যবসায়ীর।

আলাপ হওয়ার পর তাঁদের মধ্যে সম্পর্কটা শক্তপোক্ত হতে বেশি সময় নেয়নি। একজন হিরে ব্যবসায়ী। অন্যজন হিরের মিডলম্যান। সহজ বাংলায় দালাল। যাঁরা অন্য ব্যবসায়ীর সঙ্গে কথা বলে এক ব্যবসায়ীর হিরে তাঁকে বেচার ব্যবস্থা করে দেন। অন্য ব্যবসায়ীর বেচার বন্দোবস্তও করে দেন।

এভাবেই সুরাটের হিরে ব্যবসায়ী ঋষভ ভোরা বিশ্বাস করতে শুরু করেন রাহিল মঞ্জানিকে। রাহিল তার কথাবার্তা দিয়ে এমনভাবে ঋষভকে মুগ্ধ করে ফেলে যে ঋষভ তাকে একটি ৩২ লক্ষ টাকার হিরে বেচার কাজ দেন।

ঋষভের কাছ থেকে হিরেগুলি নিয়ে সেগুলিকে ৩টি প্যাকেটে প্যাক করে ফেলে রাহিল। তারপর ঋষভের হাতে আগাম ২ লক্ষ টাকা তুলে দেয়। এতে ঋষভের বিশ্বাস আরও বেড়ে যায়।

কিন্তু সেই যে হিরে নিয়ে রাহিল গেল তারপর থেকে তার কাছে বারবার চেয়েও আর ১ টাকাও উদ্ধার হয়নি। একসময় ঋষভ রাহিলকে জানিয়ে দেন তিনি তাঁর হিরে ফেরত চান।

অনেক বলার পর অবশেষে সেই ৩টি প্যাকেট নিয়ে রাহিল হাজির হয়। স্থির হয় রাহিলকে সামনে রেখেই এই ৩টি প্যাকেট খুলে হিরে মিলিয়ে ফেরত নেওয়া হবে।

প্যাকেট খোলা হয়। আর তা খোলার পরই প্রায় হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় হয় ঋষভের। দেখা যায় হিরে নয় প্যাকেটে ভরা রয়েছে গুটখার প্যাকেট।

যা দেখার পর ঋষভের বুঝতে অসুবিধা হয়নি রাহিল মঞ্জানি তাঁকে ঠকিয়েছে। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ রাহিল মঞ্জানির বিরুদ্ধে ২টি ধারায় মামলা রুজু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026