National

মন্ত্রীর সঙ্গে দেখা করতে না দেওয়ায় নালায় নেমে পচা জল গায়ে ঢাললেন মহিলা

মন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তিনি। কেবল নিজের জন্য নয়, তাঁর সকল সহকর্মীর জন্যই গিয়েছিলেন তিনি। কিন্তু দেখা করতে না পারায় নর্দমায় নামলেন মহিলা।

দুর্গন্ধযুক্ত নোংরা জল বয়ে চলেছে নালা দিয়ে। শহরের যাবতীয় নর্দমার জল এই নালা দিয়েই প্রবাহিত হয়। নালার আশপাশ দিয়ে দুর্গন্ধে হাঁটা দায় হয় মানুষের।

সেই নালার জলেই সকলের সামনে নেমে পড়লেন এক মহিলা। পরনে সাদা পোশাক। সেই পোশাক মুহুর্তে নোংরায় ভরে গেল। তারপর সকলকে অবাক করে নালার জল সারা গায়ে ঢালতে শুরু করেন তিনি।

এই কাণ্ড দেখে অনেকেই অবাক হয়ে দাঁড়িয়ে পড়েন। যে নালার পাশ দিয়ে হাঁটা যায়না, সেই নালায় নেমে তার জল আবার গায়ে ঢালা! কেন এমন আজব কাণ্ড করছেন ওই মহিলা? উত্তরটা জানান মহিলাই।

ওই মহিলা জানান, তিনি পেশায় সাফাইকর্মী। সাফাইকর্মীদের জন্য একটি জাতীয় পরিচয়পত্র এবং আলাদা কবরখানার দাবি নিয়ে তিনি হাজির হয়েছিলেন ওই জেলার দায়িত্বে থাকা মন্ত্রীর কাছে।

কিন্তু মন্ত্রী তখন উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করছিলেন। ওই মহিলাকে তাই দেখা করতে দেননি সুরক্ষাকর্মীরা এবং পুরসভার কর্মীরা।

মন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেও বিফল হওয়ায় মহিলা ক্ষুব্ধ হন। তারপরই প্রতিবাদে তিনি হাজির হন নালার পাশে। নেমে পড়েন যাবতীয় নর্দমার জলের নালায়।

খুব স্বাভাবিকভাবেই তাঁর এই কাণ্ড সকলের নজর কাড়ে। এমনকি সংবাদমাধ্যমেরও নজর কাড়ে বিষয়টি। সোশ্যাল মিডিয়ায় হুহু করে ছড়াতে থাকে এই নালায় মহিলার নেমে দাঁড়িয়ে থাকার ছবি।

হয়তো সরাসরি দেখা করতে না পারলেও এভাবে কার্যত ওই মহিলা তাঁর দাবিদাওয়া সেই পৌঁছেই দিলেন মন্ত্রীর কাছে। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের রায়চূড় জেলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026