ভারতীয় বিয়ে, প্রতীকী ছবি
বাবার মৃত্যুর পর দাদা হিসাবে তিনিই সংসারের হাল ধরেছিলেন। ছোট ২ বোনকে বড়ও করে তোলেন। তারপর ১ বোনের বিয়েও দেন। দ্বিতীয় বোনের বিয়েও স্থির করেছিলেন।
গত ১১ জুন ছিল বিয়ে। বিয়ের সব প্রস্তুতিও সারা হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের ঠিক আগের দিন তাঁর বোন বাড়ি থেকে তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। পরদিন মন্দিরে তাঁরা বিয়েও করেন।
খবরটা দাদার কানে পৌঁছয়। যে পাত্রের সঙ্গে বিয়ে স্থির হয়েছিল তাঁর পরিবারের তরফ থেকে যথেষ্ট লাঞ্ছনা সহ্য করতে হয় দাদাকে। রাগে ক্ষোভে তিনি পুলিশে গিয়ে বোনের প্রেমিকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন।
কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণের আগেই সেই সদ্যবিবাহিতা বোন নিজে হাজির হন থানায়। জানান তাঁকে কেউ অপহরণ করেনি। তিনি নিজের ইচ্ছায় বাড়ি ছাড়েন।
আরও জানান তিনি প্রাপ্তবয়স্কা এবং তিনি যাঁকে বিয়ে করেছেন তাঁকে স্বদিচ্ছায় বিয়ে করেছেন। পুলিশের তরফ থেকে এরপর আর কিছু করার ছিলনা।
এদিকে সামাজিক দিক থেকে প্রবল লাঞ্ছনার শিকার দাদা বিহারী গুপ্তা পরিবারের সঙ্গে কথা বলে এটা মনস্থির করেন যে ওই বোন তাঁদের কাছে মৃত।
বিহারী বোনের একটি খড় দিয়ে মূর্তি বানান। সেই মূর্তিকে মৃতের খাটে শুইয়ে দেন। খাটে বোনের একটি ছবিও রাখেন। তারপর সেই মূর্তি শোয়ানো খাট গ্রাম পরিক্রমা করিয়ে নিয়ে হাজির হন স্থানীয় শ্মশানে। সেখানেই বোনের মূর্তির দাহকার্য রীতি মেনেই করেন বিহারী। ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ণিয়া জেলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…