National

আদিবাসী মহিলাকে পুরুষ বন্ধুর সামনেই ছুরি দেখিয়ে গণধর্ষণ

দুমকার সিধু কানহু মুর্মু বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় প্রেমিকের সঙ্গে বেড়াচ্ছিলেন এক আদিবাসী তরুণী। ফাঁকা এলাকায় বিকেলের মনোরম পরিবেশে ভালই কাটছিল সময়। এমন সময়ে সেখানে হাজির হয় ১২ জন ব্যক্তি। পুলিশের কাছে ওই তরুণী ও তাঁর প্রেমিক জানিয়েছেন, প্রথমে ওই তরুণীকে তারা জানায় আদিবাসী হয়েও আদিবাসী নন এমন পুরুষের সঙ্গে তিনি ঘুরছেন কেন? এমন কাজের জরিমানাও ধার্য করে তারা। নগদ ৫ হাজার ১০০ টাকা ও মোবাইল ফোন। এবার এগিয়ে আসেন প্রেমিক। জানান, মোবাইল ফোন দেওয়া সম্ভব নয়। কিন্তু তাঁকে বন্ধুদের ফোন করতে দিলে চাহিদা মত টাকা পেয়ে যাবে তারা। কিন্তু ওই ব্যক্তিদের উদ্দেশ্য যে টাকা বা মোবাইল নেওয়া ছিল না তা তারপরই পরিস্কার হয়ে যায়। ছুরির ডগায় তারা নির্দেশ দেয় টাকা, মোবাইল চাই না, কিন্তু জরিমানা হিসাবে ওই তরুণী ও তার প্রেমিককে রাস্তার ধারে গিয়ে তাদের সকলের সামনে নগ্ন হতে হবে। তারপর তাদের সেখানেই দৈহিক সম্পর্ক স্থাপন করতে হবে।

এই অবস্থায় কী করবেন কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না দুজনে। সেই অবস্থায় সময় নষ্ট না করে ওই ১২ জন তরুণীকে সেখানে নগ্ন করে দেয়। তারপর একের পর এক ধর্ষণ করে। গণধর্ষণের শিকার হন তরুণী। দীর্ঘক্ষণ এভাবে চলার পর অবশেষে পাশের পুকুরে ওই তরুণীকে স্নান করতে নির্দেশ দেয় তারা। স্নানের পর নগ্ন অবস্থায় থাকা ওই তরুণীকে প্রেমিকের হাতে তুলে দিয়ে চলে যায় তারা।

রাতেই পুলিশে অভিযোগ দায়ের করে সবকিছু খুলে বলেন ওই তরুণী ও তার প্রেমিক। অভিযোগের ভিত্তিতে ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই তরুণীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026