National

১ জন চিকিৎসকের ৮৩টি হাসপাতাল, কূলকিনারা পাচ্ছেন না স্বাস্থ্য আধিকারিকরা

চিকিৎসক ১ জন। তাঁর নামে রয়েছে ৮৩টি হাসপাতাল। যা দেখে নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছেন না স্বাস্থ্য আধিকারিকরা। কেঁচো খুঁড়তে বেরিয়েছে কেউটেও।

এমন ঘটনা দেশে এর আগে কেউ কখনও শুনেছেন কি? সম্ভবত সকলেই না বলবেন। ১ জন চিকিৎসকের নামে চলছে ৮৩টি হাসপাতালে। এই ৮৩টি হাসপাতাল তাঁর নামে নথিভুক্ত। যা ছড়িয়ে আছে একাধিক শহরে।

তবে এই ঘটনাতেই শেষ নয়। হিসাব বলছে কেবল ২০২২-২৩ অর্থবর্ষেই নথিভুক্ত হয়েছে ১ হাজার ২৬৯টি চিকিৎসা কেন্দ্র। যা খতিয়ে দেখার পর রেজিস্ট্রেশন নবীকরণ করা হয়েছে মাত্র ৫৭০টির।

উত্তরপ্রদেশের মেরঠ, কানপুর সহ বিভিন্ন জেলায় ১ জন চিকিৎসকের নামে ৮৩টি হাসপাতালের খোঁজ পাওয়ার পর দেখা গেছে উত্তরপ্রদেশ জুড়ে ভুয়ো চিকিৎসাকেন্দ্র ছড়িয়ে রয়েছে। চিকিৎসক নন এমন বহু মানুষ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, প্যাথলজি ল্যাব খুলে বসে আছেন।

যেহেতু তাঁদের নামে রেজিস্ট্রেশন হবেনা, তাই তাঁরা কোনও চিকিৎসকের নামে রেজিস্ট্রেশন করিয়েছেন। চিকিৎসকের নামে রেজিস্ট্রেশনের জন্য আবেদন গ্রাহ্য হয়েছে। আর ওই চিকিৎসকের নামে আদপে ব্যবসা চালাচ্ছেন চিকিৎসা পরিষেবার সঙ্গে লতায় পাতায় জড়িত নন এমন সব মানুষ।

স্রেফ আগ্রা ও তার আশপাশেই ১৫ জন চিকিৎসকের নামে ৪৪৯টি চিকিৎসা কেন্দ্র বেআইনিভাবে চলছিল। এই বছর থেকে রাজ্য জুড়ে যাবতীয় চিকিৎসা কেন্দ্রের বাৎসরিক রেজিস্ট্রেশন নবীকরণের কাজ অনলাইনে হবে বলে জানানো হয়েছে।

তারপরই যাবতীয় ডেটা পরীক্ষা করে এই বিপুল পরিমাণে বেআইনি চিকিৎসা কেন্দ্রের খোঁজ পেয়েছে উত্তরপ্রদেশের স্বাস্থ্য দফতর।

যেসব চিকিৎসক এভাবে তাঁদের নাম ব্যবহার করে রেজিস্ট্রেশন বার করতে সাহায্য করছেন তাঁদের মধ্যে হৃদরোগ বিশেষজ্ঞ, শিশুরোগ চিকিৎসক, সাধারণ চিকিৎসক এবং অস্ত্রোপচারে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026