National

গাছ কাটার প্রতিবাদ করায় তাঁর গোপনাঙ্গের কিছুটা কেটে নেওয়া হয়েছে, অভিযোগ শুনে হইচই

তাঁরই বাড়ির গাছ তাঁরই সামনে কেটে নেওয়া হচ্ছিল। তারই প্রতিবাদ করায় ২ জন তাঁকে চেপে ধরে তাঁর গোপনাঙ্গের কিছুটা কেটে নিয়েছে। এমনই দাবি করলেন এক ব্যক্তি।

তাঁর বাড়ির সামনে যে জমি রয়েছে সেখানে বেশ কয়েকটি গাছ রয়েছে। তারই একটি গাছ তাঁকে কিছু না বলেই কাটতে শুরু করে ২ জন। এই ২ জনই তথাকথিত উচ্চজাতের মানুষ বলে পরিচিত।

এভাবে তাঁর জমিতে থাকা গাছ কাটার প্রতিবাদ করায় তাঁকে প্রথমে জাতিকেন্দ্রিক কুকথা শোনায় ২ জন। তারপর তাঁকে চেপে ধরে। ১ জন ছুরি বার করে। তারপর তাঁর গোপনাঙ্গের কিছুটা কেটে নেয়।

পুরুষাঙ্গের বেশ কিছুটা অংশ কেটে নেওয়া হয় বলে দাবি করেছেন সত্যেন্দ্র কুমার নামে ওই ব্যক্তি। সত্যেন্দ্রর দাবি, তাঁর আর্তনাদ শুনে তাঁর ৪ মাসের সন্তানসম্ভবা স্ত্রী ছুটে আসেন। তাঁকেও রেহাই দেয়নি গাছ কাটতে আসা ২ জন বিক্রম সিং ঠাকুর ও ভুরে ঠাকুর। কুড়ুল দিয়ে তাঁর স্ত্রীর গায়ে আঘাত করে তারা।

সত্যেন্দ্রর দাবি, তাঁদের ছেড়ে দেওয়ার আকুতি জানালেও তাতে কান দেয়নি ২ জন। বরং তাঁরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সত্যেন্দ্রর স্ত্রীকে ঘরে ঢুকে মারে তারা।

সত্যেন্দ্রর আরও দাবি, পুলিশে অভিযোগ জানাতে গেলে তাঁর অভিযোগ গ্রহণ করেনি পুলিশ। পরে এক আইনজীবীর সাহায্যে অভিযোগ দায়ের করেন তাঁরা।

পুলিশ অবশ্য পুরুষাঙ্গ কেটে নেওয়ার কথা মানতে চায়নি। তাদের মতে ধস্তাধস্তিতে ছাল উঠে গেছে। তার বেশি কিছু নয়। তবে অভিযুক্ত ২ জনকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এটা জেলায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026