National

বাস স্টপেজের নতুন নাম হল বাংলাদেশ, পিছনে রয়েছে চমৎকার কারণ

একটি বাস স্টপেজের নাম বদলে করে দেওয়া হল বাংলাদেশ। কেন এমন নাম হল? নাম বদলের পিছনে রয়েছে এক চমৎকার কারণ।

বাস স্টপেজের নাম বাংলাদেশ। তবে নামটা না বাংলাদেশের কোনও বাস স্টপেজের, না পশ্চিমবঙ্গের কোনও বাস স্টপেজের। এই নতুন নামকরণ হয়েছে মহারাষ্ট্রের থানে জেলার ভায়ান্দর পশ্চিমের একটি বাস স্টপেজের। কিন্তু কেন এমন নামকরণ করল পুরসভা? এর পিছনে এক দীর্ঘ ইতিহাস রয়েছে। রয়েছে পশ্চিমবঙ্গ যোগ।

পশ্চিমবঙ্গ থেকে অনেক পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রে অনেক দিন ধরেই নানা কাজে হাজির হন। রোজগারের জন্য বিভিন্ন কাজে যুক্ত হন।

বাংলা থেকে মহারাষ্ট্রে কাজের খোঁজে হাজির হওয়া শ্রমিকদের পক্ষে বেশি খরচ করে থাকা সম্ভব হয়না। তাঁরা সস্তায় থাকার জায়গা খোঁজেন।

আর তা করতে গিয়ে এই এলাকায় প্রথমে কয়েকজন বাসা বাঁধেন। তারপর তাঁদের কাছ থেকে খবর পেয়ে পশ্চিমবঙ্গ থেকে কাজের খোঁজে হাজির হওয়া অনেকেই ওই একটি জায়গাতেই হাজির হতে থাকেন।

সেখানে নিজের রাজ্যের মানুষের দেখা পাওয়া, সাহায্য পাওয়া এবং কম খরচে মাথা গোঁজার জায়গা পাওয়া, তাঁদের এই একটি জায়গায় টেনে আনতে থাকে।

আর এভাবে এই জায়গা কালক্রমে বাঙালি পাড়া হয়ে উঠতে থাকে। এখানকার অধিকাংশ বাসিন্দাই বাঙালি। এখানে হাজির হলে অনেককে বাংলায় কথা বলতেও শোনা যায়।

বাঙালিদের জায়গা হয়ে ওঠায় এবার তাই পুরসভা থেকে এই উট্টান চক-এর বাস স্টপটির নাম পরিবর্তন করে রাখা হল বাংলাদেশ। বাঙালিদের আধিপত্যের কারণেই এই নতুন নামকরণ হল মহারাষ্ট্রের এক বাস স্টপের।

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026