National

স্কুলের শৌচাগার থেকে উদ্ধার দ্বিতীয় শ্রেণির ছাত্রের গলাকাটা দেহ

স্কুলে সঠিক সময়েই পৌঁছে দিয়েছিলেন বাবা। ঘড়ি ধরে সকাল সাড়ে সাতটায়। পুলিশ জানিয়েছে, গুরুগ্রামের ভোন্দসির রায়ান ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণির ওই ছাত্র স্কুলে পৌঁছনোর কিছুক্ষণ পর টয়লেটে যায়। সকাল ৮টা নাগাদ স্কুলের অন্য কিছু ছাত্র দেখে ৮ বছরের ওই বালক হামাগুড়ি দিয়ে বাঁচার লড়াই করছে। তার আশপাশ রক্তে ভেসে যাচ্ছে। গলা কাটা। আতঙ্কিত ছাত্ররা শিক্ষকদের খবর দেয়। স্কুলের তরফে পুলিশে খবর দেওয়া হয়। অন্যদিকে ছাত্রের বাবা বাড়িতে ফিরেই স্কুল থেকে ফোন পান। তিনিও স্কুলে ছোটেন।

ছাত্রটিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। টয়লেট থেকে একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। ওই ছাত্রের দেহে আঘাতের চিহ্নও ছিল বলে জানিয়েছে পুলিশ। ছাত্রের দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। স্কুলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। এই ঘটনায় স্কুলের পড়ুয়া থেকে অভিভাবক সকলের মধ্যেই আতঙ্ক দানা বেঁধেছে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026