National

গরম থেকে বাঁচতে রাজ্যবাসীকে গাছতলায় বসতে বললেন যিনি, তাঁর বাড়িতেই ২২টি এসি

তিনি তাঁর রাজ্যের বিধানসভার স্পিকার। তিনি রাজ্যবাসীকে উপদেশ দিয়েছিলেন অসহ্য গরম থেকে রেহাই পেতে আর খরচ কমাতে গাছের তলায় বসতে। তাঁর বাড়িতেই ২২টি এসি।

বিদ্যুতের খরচ বাড়ছে। বেসরকারি সংস্থাগুলি দাম বাড়াচ্ছে। সেই অতিরিক্ত অর্থভার সরকার নিজের কাঁধে রাখবে না। তা গ্রাহকদের ঘাড়েই ফেলবে। সে টাকা গ্রাহকদেরই মেটাতে হবে। ফলে ইলেকট্রিক বিল মেটানোর খরচ বাড়বে।

তাই অসহ্য গরম থেকে রেহাই পেতে সবসময় ফ্যান ব্যবহার না করে সাধারণ মানুষের উচিত গাছতলায় গিয়ে বসা। গরম থেকে বাঁচাও হবে, খরচও হবেনা।

এমন এক উপদেশ দিয়েছিলেন অসম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দৈমারী। রাজ্যবাসীকে গাছতলায় বসার পরামর্শ দিয়ে এমনিতেই তিনি বিরোধীদের তোপের মুখে পড়েন। এবার রাজ্যবাসীর সামনে ভাবমূর্তির প্রশ্নে আরও কিছুটা কোণঠাসা হতে হল দৈমারীকে। এমনই একটি বিষয় প্রকাশ্যে এসেছে।

স্পিকার বিশ্বজিৎ দৈমারী সরকারের তরফ থেকে যে বাড়ি পেয়েছেন থাকার জন্য, সেখানে ২২টি ঘরে বসানো রয়েছে এসি মেশিন। এই বিষয়টি সামনে এসেছে।

বিশ্বজিৎ দৈমারী, ছবি – সৌজন্যে – ফেসবুক – @BiswajitdaimaryMP

নিজের প্রয়োজনীয় ঘর তো বটেই, এমনকি তাঁর সুরক্ষার দায়িত্বে থাকা কর্মীদের ঘরগুলিতেও এসি মেশিন লাগানো রয়েছে। যাঁর নিজের বাড়িতে ২২টি এসি মেশিন চলছে, তিনি রাজ্যের মানুষকে এভাবে গরম থেকে বাঁচতে গাছ তলায় বসার পরামর্শ দিচ্ছেন কীভাবে?

এই প্রসঙ্গ টেনে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ বিরোধীদলগুলি অসমে সুর চড়িয়েছে। যা কার্যত ক্ষমতাসীন বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে।

যদিও বিশ্বজিৎ দৈমারী সাফ জানিয়েছেন, তিনি কোনও ভুল কথা বলেননি। তাঁর বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করছেন রাজ্যবাসী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026