National

সকলের সামনে থেকে নিজের বোনকে অপহরণ করে পালাল দাদা

এমন কাণ্ড শুনেও অনেকে বিশ্বাস করতে পারবেননা। কোনও দাদার পক্ষে কি নিজের বোনকে কিডন্যাপ করা সম্ভব? এই দাদা কিন্তু সেটাই করল।

গোটা গ্রামের সামনে থেকে বোনকে টানা হেঁচড়া করে নিয়ে একটি বাইকের কাছে গেল দাদা। বাইকে তখন ওই যুবকের এক বন্ধু চালকের আসনে। বাইকও ছোটার জন্য তৈরি।

বোন নিজেকে ছাড়ানোর চেষ্টা করলেও দাদার শক্ত মুষ্টি ছাড়িয়ে ওই তরুণীর পক্ষে বেরিয়ে আসা সম্ভব হয়নি। কেউ ওই যুবকের হাত থেকে ওই তরুণীকে ছাড়িয়ে আনারও সুযোগ পাননি।

খুব দ্রুত বোনকে টেনে নিয়ে এসে তাঁকে পাঁজাকোলা করে তুলে নেয় দাদা। তারপর নিজে চড়ে বসে বাইকে। কোলের ওপর পাঁজাকোলা অবস্থায় ঝুলতে থাকেন ওই তরুণী। ওই অবস্থায় সকলের সামনে থেকে বোনকে অপহরণ করে নিয়ে যায় তাঁর নিজের দাদা।

কোনও দাদা যে নিজের বোনকে এভাবে অপহরণ করতে পারে তা কল্পনাও করতে পারেননি কেউ। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে।

পুলিশ জানাচ্ছে, রূপা কুমারী নামে ওই তরুণীর সঙ্গে ছোটু কুমার নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। ২ বাড়ি থেকেই এই প্রেম বিবাহে অমত থাকায় তাঁরা পালিয়ে বিয়ে করেন গত ২৮ মে। মন্দিরে বিয়ের পর তাঁরা কোর্ট ম্যারেজও করে নেন।

এদিকে ছেলে বিয়ে করে ফেলেছেন শুনে তাঁর বাড়ির লোকজন ছেলে বউমাকে ঘরে নিয়ে আসেন। কিন্তু মেয়ের পরিবার এই বিয়ে মেনে নিতে পারেনি। বিষয়টি পঞ্চায়েত পর্যন্ত গড়ায়।

সেদিন পঞ্চায়েতে এই বিষয়টির ফয়সালার চেষ্টা চলছিল। সেই সময়ই ছোটু কুমারের বাবাকে মারধর করে বোনকে কোলে তুলে বাইকে করে বাড়িতে নিয়ে চলে আসে দাদা।

পরে পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে। বলিউড সিনেমাকেও হার মানানো ঘটনাটি ঘটেছে বিহারের আরারিয়ার শ্যামনগর গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026