National

ফের নাম বদল, এবার বদলে যাচ্ছে একটা জেলার নাম

রেলস্টেশন হোক বা শহর বা জেলা, তার পুরনো নাম বদলে দেওয়ার তালিকায় ফের একটি নাম যুক্ত হতে চলেছে। এবার বদলে যাচ্ছে একটি জেলার নাম।

বদলে যাচ্ছে একের পর এক স্টেশনের নাম। বদলাচ্ছে জায়গার নাম। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও একটি জেলা। যার নাম বদলের কথা ঘোষণা করে দিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। কেন নাম বদল তাও জানিয়ে দিয়েছেন তিনি।

রাজ্যের কৃষক ও শ্রমিকদের জন্য কাজ করা রানির নামেই হতে চলেছে এই জেলার নাম। যাঁর ২৮ বছরের সাম্রাজ্যে অনেক তথাকথিত দরিদ্র মানুষ আরও ভাল জীবন পান। তাই তাঁর নামে জেলার নাম হবে শুনে সমবেতভাবে আনন্দে চিৎকার করে ওঠেন সেখানে উপস্থিত মানুষজন।

১৭৬৭ সাল থেকে ১৭৯৫ সাল পর্যন্ত মহারাষ্ট্রে চলেছিল অহল্যাবাই হোলকারের শাসন। সে সময় তাঁর প্রজারা ছিলেন খুশি। মালওয়া দেখেছিল এক স্বর্ণযুগ। তাঁর নামেই এবার আহমেদ নগরের নাম যাচ্ছে বদলে। হয়ে যাচ্ছে অহল্যাবাই হোলকার নগর।

অহল্যাবাই হোলকারের ২৯৮ তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ এই নাম বদলের কথা ঘোষণা করেন।

একনাথ শিণ্ডে জানান, আহমেদ নগর জেলার নাম বদলে অহল্যাবাই হোলকারের নামে রাখার ইচ্ছা ছিল স্থানীয় মানুষের মধ্যে। এবার সেটাই হতে চলেছে।

প্রসঙ্গত এর আগেই মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের নাম বদলে ছত্রপতি শম্ভাজিনগর করা হয়েছে। ওসমানাবাদের নাম হয়েছে ধারাশিব। স্বামী খাণ্ডেরাও হোলকারের মৃত্যুর পর তাঁর রাজপাট সামলাতে মালওয়ার সিংহাসনে বসেন ইতিহাস প্রসিদ্ধ রানি অহল্যাবাই হোলকার। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026