National

ভিডিও গেমের নেশায় ১৩ বছরের কিশোরের কাণ্ড সিনেমাকেও হার মানাবে

এ ঘটনা অনেককে অবাক করে দিতে পারে। এমনটাও যে হতে পারে এটা বিশ্বাস করাই কঠিন। এক কিশোরের কাহিনি গোটা দেশের নজর কেড়ে নিয়েছে।

তার বয়স ১৩ বছর। ভিডিও গেম তার জীবন। বাড়িতে সারাক্ষণ ভিডিও গেম খেলায় এক সময় অভিভাবকরা তাকে শাসন করেন। তাকে ভিডিও গেম খেলতে মানা না করলেও তার সময় বেঁধে দেওয়া হয়।

ওই সময়ের মধ্যেই তাকে ভিডিও গেম খেলতে হবে। তারপর নয়। কিন্তু তা তার পছন্দ হয়নি। অনেকবার বলেও বাঁধা সময়ের বেশি ভিডিও গেম খেলার সুযোগ না পেয়ে একদিন সে আজব এক কাণ্ড ঘটায়।

কাউকে কিছু বুঝতে না দিয়ে সে রাতারাতি তার মায়ের লকার খুলে ফেলে। তারপর আলমারির লকারে রাখা নগদ ৪০ হাজার টাকা এবং ১০ লক্ষ টাকার সোনার গয়না নিয়ে বাড়ি ছেড়ে পালায়।

বাড়ি থেকে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার মত ঘটনা এর আগেও দেখা গেছে। কিন্তু এই ১৩ বছরের কিশোর নিজের শহর ছেড়েও পালায়। ট্রেন ধরে সোজা হাজির হয় বেঙ্গালুরুতে।

বেঙ্গালুরু স্টেশনকেই নিজের ঘর বানিয়ে ফেলে সে। সেখানেই তার দিন কাটতে থাকে। খাওয়া দাওয়া সেখানেই। আর ঘুম স্টেশনের বেঞ্চে। আর সঙ্গে থাকা মোবাইল ফোন ও ট্যাবলেটে বাকি সময়টা চলতে থাকে ভিডিও গেম খেলা।

উত্তরপ্রদেশের কৌশাম্বী জেলার বাসিন্দা ওই কিশোর যে তার বাড়ি থেকে টাকা ও গয়না চুরি করে পালিয়েছে সে অভিযোগ পুলিশে করেন তার মা। পুলিশ কিশোরের খোঁজ শুরু করে। তারপর তার খোঁজ মেলে বেঙ্গালুরুর মালুর হোয়াইটফিল্ড রোডের কাছে।

তারপরই ওই কিশোরকে সেখান থেকে উদ্ধার করা হয়। নগদ টাকার অনেকটাই খরচ হয়ে গেলেও তার কাছ থেকে পুরো গয়না উদ্ধার হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026