National

বোটানিক্যাল গার্ডেনের বটগাছের গৌরব কমল, বার্ধক্যে হার

বোটানিক্যাল গার্ডেনের বটগাছ সারা বিশ্বের মানুষের কাছে পৃথিবীর সবচেয়ে বৃদ্ধ বটগাছ হিসাবে চিহ্নিত হত। সেই গৌরব কেড়ে নিল এ দেশেরই অন্য এক বটবৃক্ষ।

বটগাছের বয়স যে শতাধিক হয় তা নিয়ে প্রশ্ন ওঠেনা। বিশ্বের মানুষের কাছে সেই বটগাছের দুনিয়ায় সবচেয়ে আকর্ষণীয় বটগাছটি ছিল হাওড়ার শিবপুরের বোটানিক্যাল গার্ডেনে।

যে গাছটি দেখতে আশপাশের মানুষ তো বটেই, বিদেশ থেকেও অনেক পর্যটক ও বিশেষজ্ঞ হাজির হতেন। কারণ মনে করা হয় এই বটবৃক্ষের বয়স প্রায় সাড়ে ৩০০ বছর।

এবার সেই বটবৃক্ষের এই বিশ্বের প্রাচীনতম বটবৃক্ষের সম্মানে ভাগ বসাল ভারতের উত্তরপ্রদেশের বুলন্দশহরের একটি বটবৃক্ষ। যার খোঁজ পাওয়া গিয়েছে সবে।

এই খোঁজ পেয়েছেন রোমানিয়া ও দক্ষিণ আফ্রিকার ২টি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তাঁরা ওই বটবৃক্ষকে পরীক্ষা করে জানতে পেরেছেন সেটির বয়স বোটানিক্যাল গার্ডেনের বটবৃক্ষের চেয়েও দেড়শো বছর বেশি। অর্থাৎ সেটির বয়স ৫০০ বছর।

আপার গঙ্গা রামসারে গবেষণা চালানোর সময় নারোরা বটবৃক্ষটির দেখা পান গবেষকেরা। দেখা গেছে বয়সে বিশ্বের সবচেয়ে পুরনো বটবৃক্ষ এখন এটিই। বোটানিক্যাল গার্ডেনের বটবৃক্ষটি দ্বিতীয় অবস্থানে নেমে গেল।

আবার বৃহৎ আকারের নিরিখে বুলন্দশহরের বটবৃক্ষটি বিশ্বে ১০ নম্বরে রয়েছে। ৪ হাজার ৬৯ বর্গফুট এলাকা জুড়ে এই বটবৃক্ষটি ছড়িয়ে রয়েছে। ঝাঁকরা হয়ে রয়েছে তার শাখাপ্রশাখা।

কার্বন ডেটিং পদ্ধতি মেনে এই বটবৃক্ষের বয়স নির্ধারণ করা হয়েছে। যার পর বোটানিক্যাল গার্ডেনের বটবৃক্ষটি বিশ্বের আর সবচেয়ে পুরনো বটবৃক্ষ রইল না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026