National

নিত্যযাত্রীর মত প্রতিদিন লোকাল ট্রেনে যাতায়াত করে একটি পথ কুকুর

লোকাল ট্রেনে প্রতিদিন অনেক মানুষকেই যাতায়াত করতে হয়। কর্মস্থলে পৌঁছতে হয়। এক পথ কুকুরও প্রতিদিন নিত্য যাত্রীদের মত ট্রেনে সফর করছে। যা দেখে অবাক অনেকেই।

একটি পথ কুকুর প্রতিদিন একটি স্টেশন থেকে ওঠে এবং তার গন্তব্য স্টেশনে নামে। মাঝের রাস্তাটা সে কখনও ঘুমিয়ে, কখনও চলন্ত ট্রেনের বাইরের দৃশ্য দেখে কাটিয়ে দেয়।

যাত্রীরা এর মাঝে বিভিন্ন স্টেশনে ওঠানামা করেন। কিন্তু তার জন্য কাউকে সমস্যায় পড়তে হয়না। পাশ দিয়ে নেমে বা উঠে গেলেই হল।

অত্যন্ত শান্তশিষ্ট কুকুরটি সব সময় গেটের কাছেই বসে থাকে। তারপর তার স্টেশনে এলে নেমে পড়ে। একটি বিশেষ রুটের লোকালেই সে প্রতিদিন ওঠে। নিত্যযাত্রী কুকুরের এই কাহিনি সকলের সামনে এসেছে ইন্ডিয়া কালচারাল ক্লাব-এর ইন্সটাগ্রাম পেজ থেকে।

কুকুরটি নাকি প্রতিদিন মুম্বইয়ের বোরিভেলি লোকালে চড়ে বসে। ট্রেন পৌঁছয় আন্ধেরি। ফের আন্ধেরি থেকে বোরিভেলি ফিরে আসে। এটা সে নিত্য করে চলেছে। যা সোশ্যাল সাইটে সামনে আসার পর অনেকের নজর কেড়েছে।

অনেকেই জানতে চেয়েছেন ঠিক কোন সময়ে কুকুরটি যাতায়াত করে। তাহলে তিনি চেষ্টা করবেন সেই সময় ওই লোকালের কামরায় কুকুরটিকে স্বচক্ষে দেখতে।

কুকুরটি কাউকে বিরক্ত করেনা, শান্ত স্বভাবের। এটা অনেকেরই খুব ভাল লেগেছে। কুকুরটিকে কার্যত ভালবেসে ফেলেছেন অনেকে। এমন নানা প্রতিক্রিয়া সামনে এসেছে ওই ইন্সটাগ্রাম পেজ দেখার পর।

দেশে এমন কত কিছুই ঘটে চলেছে প্রতিদিন। যা সকলকে হতবাক করে দেওয়ার জন্য যথেষ্ট। এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে এমন অনেক কিছুই সামনে আসছে।

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026