National

বাড়ির লোকেরাও মিথ্যা বলল, অন্য শহরের পার্কে রাত কাটাল বাংলার কিশোরী

শুধুই মিথ্যার জালে জড়িয়ে গেছে সে। বাড়ির লোকেরাও তাকে দিনের পর দিন মিথ্যা বলেছেন। অন্য রাজ্যে এক ভয়ংকর জাল থেকে পালিয়ে পার্কে রাত কাটাল কিশোরী।

কোচবিহারের বাসিন্দা ১৭ বছরের মেয়েটি। তাকে তার নিজের পরিবারের লোকজনই যে মিথ্যা বলতে পারে তা সে কল্পনাও করতে পারেনি। তাই অন্ধের মত পরিবারের সকলের কথা বিশ্বাস করেছিল। মেনেছিল তাঁরা যা বলছেন।

সে বিয়ে করতে চায়নি। তাই পরিবার তাকে বুঝিয়েছিল বিয়ে তাকে করতেও হবেনা। কেবল বাগদান হবে। তারপর তার যদি ইচ্ছা হয় বিয়ে করবে জয়পুরের বাসিন্দা ৩৩ বছরের যুবককে। নয়তো করবে না। রাজি হয় কিশোরী। কিন্তু জানতেও পারেনি তাকে নিয়ে কি ঘটে গেল।

বাগদানের নামে আদপে তার বিয়ে দিয়ে দেওয়া হয় ওই ৩৩ বছরের যুবকের সঙ্গে। তারপর তাকে নিয়ে ওই যুবক জয়পুরে চলে যায়। সেখানে তার বাড়িতে প্রতিদিন রাতে ওই যুবক তার সঙ্গে শারীরিকভাবে যা করত তা ভেবে এখনও শিউরে উঠছে ওই কিশোরী।

সকালে আবার ওই পরিবারের লোকজন তাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিত। এমন করে ৩ দিন সকালে হাড়ভাঙা খাটুনি আর রাতে ওই যুবকের জোর করে দৈহিক মিলন।

আর সহ্য করতে না পেরে ৩ দিন পর সে সকলের চোখ এড়িয়ে রাতের দিকে বাড়িটি থেকে পালায়। কিন্তু অচেনা শহরের কিছুই তার চেনা নয়। তাই একটি পার্ক দেখতে পেয়ে সেখানেই সারারাত কাটায়।

সকালে একটু খোঁজ করে কাছের একটি শিশু সুরক্ষা কেন্দ্রে পৌঁছয়। সেখানেই সে সব সাহায্য পায়। অপ্রাপ্তবয়সে বিয়ের বিরুদ্ধে যে লড়াই নোবেল পদকপ্রাপ্ত কৈলাস সত্যার্থী শুরু করেছেন সেই সংস্থার সাহায্য পেয়েছে ওই কিশোরী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026