National

পুরসভার আধিকারিকদের মুখে লঙ্কা গুঁড়ো ছুঁড়ে দিলেন মহিলা

পুর আধিকারিকদের লঙ্কা গুঁড়ো ছুঁড়ে আক্রমণ করলেন এক মহিলা। শুধু লঙ্কা গুঁড়ো বলেই নয়, ইট পাথরও তুলে ছুঁড়ে মারেন তিনি।

ফোন আসছিল ওই এলাকা থেকে। ফোনে অভিযোগ করা হচ্ছিল যে ওই এলাকায় একটি সরকারি জমি জোর করে দখল করে রেখেছে একটি পরিবার। এমনকি তারা প্রতিবেশিদের যাতায়াতের পথ পর্যন্ত আটকে রেখেছে।

একাধিক অভিযোগ পাওয়ার পর পুরসভার তরফে আধিকারিকদের পাঠানো হয় সেখানে। তাঁরা সেখানে গিয়ে দেখেন সত্যিই একটি পরিবার এভাবে সরকারি জমির কিছুটা অংশ দখল করে নিয়েছে।

বিষয়টি তাদের জানিয়ে নোটিস দেয় পুরসভা। কিন্তু সেসব তোয়াক্কা না করে পরিবারের এক মহিলা সদস্য লঙ্কা গুঁড়ো নিয়ে তেড়ে আসেন পুর আধিকারিকদের দিকে। তাঁদের লক্ষ্য করে লঙ্কা গুঁড়ো ছুঁড়ে দেন। শুধু লঙ্কা গুঁড়োই নয়, হাতের কাছে পাওয়া ইট পাথরও ছুঁড়তে থাকেন ওই মহিলা।

পুরসভার আধিকারিকরা এই ঘটনায় কিছুটা হতবাক হয়ে যান। কিন্তু কিছু বোঝার আগেই আরও এক ভয়ংকর কাজ করতে যান ওই মহিলা। তিনি একটি গ্যাস সিলিন্ডারে আগুন ধরিয়ে তাতে বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেন।

এক মহিলা পুলিশকর্মী কোনওক্রমে তাঁকে ধরে ফেলায় আর বেশিদূর এগোতে পারেননি ওই মহিলা। কিন্তু বেআইনি দখলদারি উচ্ছেদ করতে গিয়ে যে এমন এক পরিস্থিতিতে পড়তে হবে তা স্বপ্নেও ভাবতে পারেননি পুর আধিকারিকরা।

সরকারি জমি জোর করে দখল করা এবং পুর আধিকারিকদের ওপর আক্রমণের অভিযোগে পুলিশ ওই পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মান্দসৌর জেলার ভাইসা পাহাড় এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026