National

ক্রিকেটার পিটিয়ে সাসপেন্ড হলেন ২ পুলিশ আধিকারিক, তারপরই বদলে গেল কাহিনি

২ রনজি খেলা ক্রিকেটারকে মারধর করার অভিযোগ সামনে আসার পর ২ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়। কিন্তু তারপরই এল কাহিনিতে ট্যুইস্ট।

কাছেই বাড়ি। তার থেকে খুব দূরে নয় মাঠ। সেখানেই নিয়মিত চলে অনুশীলন। সেভাবেই গত রবিবারও অনুশীলন করতে মাঠে হাজির হন ২ ক্রিকেটার। পেশাদার ক্রিকেট জগতে পা রাখার যাবতীয় গুণ যে তাঁদের আছে তা বোঝা যায়। কারণ তাঁরা ২ জনই রনজি খেলা খেলোয়াড়।

সেদিন মাঠে অনুশীলনে এসে মাঠের কাছে ২ পুলিশ আধিকারিকের গাড়ি রাখায় ভুল দেখতে পান ২ ক্রিকেটার। কেন ভুল ভাবে গাড়ি পার্ক করছেন পুলিশ আধিকারিকরা, এ প্রশ্ন তুলে তাঁরা ২ পুলিশ আধিকারিকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন।

বিষয়টি কেবল মুখের কথায় আটকে থাকেনি। ২ ক্রিকেটার অভিযোগ করেন তাঁদের মারধর করেছেন ওই ২ পুলিশ আধিকারিক।

২ ক্রিকেটারের ওই অভিযোগের ভিত্তিতে ২ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়। কিন্তু তারপরই সিভিল লাইন এরিয়া-র সার্কেল অফিসার একটি নতুন ভিডিও তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন।

এই ভিডিওয় দেখা যাচ্ছে ওই ২ পুলিশ আধিকারিকও ২ ক্রিকেটারের হাতে মার খেয়েছেন। ২ ক্রিকেটার প্রশান্ত চৌবে এবং বিনীত পানওয়ার তাঁদের চটি দিয়ে মারছেন এমন ছবি ওই ভিডিওতে ধরা পড়ছে।

আপাতত সেগুলি খতিয়ে দেখার অনুরোধ জানিয়ে পুলিশের বড়কর্তাদের কাছে ভিডিওটি পাঠানো হয়েছে। ফলে এবার কাহিনিতে ট্যুইস্ট।

এখন প্রশ্ন উঠছে যদি ভিডিওতে যা দেখা যাচ্ছে তা সত্যি হয় তাহলে ২ ক্রিকেটারের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হবে? প্রশ্ন উঠছে খোদ পুলিশ মহলেই। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মেরঠে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026