National

৬ মাসে ওজন কমান, নয়তো চাকরিতে আর নয়, মহাসমস্যায় পুলিশকর্মীরা

দেশের একাংশের স্থূলকায় পুলিশকর্মী থেকে আধিকারিকদের হাতে আর মাত্র কয়েকটা মাস। তারমধ্যেই তাঁদের রোগা হতে হবে। নাহলে চাকরিতে আর থাকতে পারবেননা।

পুলিশকর্মীদের স্বাভাবিকের চেয়ে বেশি ওজন অনেক সময় নজর কাড়ে। দেশের সর্বত্রই এমন স্থূলকায় পুলিশকর্মী বা আধিকারিক নজরে পড়েন। এটা আর মেনে নিতে পারছেন না দেশের একটি প্রান্তের পুলিশ কর্তারা।

তাঁরা তাঁদের রাজ্যের পুলিশকর্মীদের সাফ জানিয়ে দিয়েছেন হয় তাঁরা তাঁদের ওজন আগামী নভেম্বর মাসের মধ্যে কমিয়ে ফেলবেন। আর তা যদি না করতে পারেন তাহলে চাকরি আর থাকবে না। তাঁদের ভিআরএস দিয়ে দেওয়া হবে।

এই ভলেন্টারি রিটায়ারমেন্ট যে কোনও পুলিশকর্মীর জন্য কাম্য নয় তা বলাই বাহুল্য। কিন্তু অসম পুলিশের ডিজিপি জিপি সিং। তিনি পরিস্কার করে দিয়েছেন নভেম্বর পর্যন্তই সময়। যা করার তার মধ্যেই করতে হবে। অতিরিক্ত ওজন ঝরিয়ে ফেলতে হবে আগামী ৬ মাসের মধ্যেই।

প্রসঙ্গত এর আগেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খোলাখুলি জানিয়ে দিয়েছিলেন অসম পুলিশের যেসব কর্মী, আধিকারিকদের অতিরিক্ত ওজন তাঁরা আর চাকরিতে থাকতে পারবেন না। তাঁদের ভিআরএস দিয়ে দেওয়া হবে।

তারপরই এবার ওজন ঝরানোর জন্য ৬ মাস সুযোগ দিলেন ডিজিপি। তারমধ্যে অতিরিক্ত ওজন কমাতে পারলে ভাল, নাহলে ভিআরএস। জিপি সিং আরও জানিয়েছেন, যাঁরা নভেম্বরের মধ্যে ওজন কমাতে পারলেন ভাল। যাঁদের হাইপোথাইরয়েডিজম-এর মত রোগ রয়েছে তাঁদের ওজন নাও কমতে পারে। তাঁদের ভিআরএস এর জন্য প্রস্তুত থাকতে হবে।

অসম পুলিশ যে পথ দেখাল তা বাকি রাজ্যগুলিও চালু করে কিনা সেদিকে চেয়ে এখন গোটা দেশের মানুষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026