National

বিয়ের সময় বাজি পুড়িয়ে মহা ফ্যাসাদে পড়লেন বর ও বরের বাবা

বিয়ের আনন্দে নাচ, গান, বাজি পোড়ানো এসব তো লেগেই থাকে। কিন্তু সেই বাজি পোড়ানো বর আর তাঁর বাবার জন্য এক বড় ফ্যাসাদের কারণ হল।

বিয়ে করতে এসেছিলেন বর। সঙ্গে বরযাত্রী। নাচ, গান, আনন্দে মাতোয়ারা বরপক্ষের সকলে। চলছিল চুটিয়ে বাজি পোড়ানো। বিয়েকে কেন্দ্র করে বাজি পোড়ানো নতুন নয়। কিন্তু বরযাত্রীদের এই প্রচুর আতসবাজি পোড়ানো মোটেও ভাল চোখে নেননি কনেপক্ষের মানুষজন।

কনের বাড়িতেই বিয়ে করতে এসেছেন বর। ফলে কিছুটা হলেও দলে ভারী কনেপক্ষই। সদস্য সংখ্যা তাঁদের তরফের বেশি। বরপক্ষের এভাবে লাগাম ছাড়া বাজি পোড়ানো নিয়ে প্রথমে অসন্তোষ প্রকাশ করেন তাঁরা। তারপর কথা কাটাকাটি। অবশেষে তুলকালাম।

বরপক্ষের অভিযোগ কনেপক্ষের কয়েকজন মিলে বর ও বরের বাবাকে বিয়েবাড়ি থেকে তুলে নিয়ে যান। সঙ্গে নিয়ে যান আরও ৩ বরযাত্রীকে।

তাঁদের তুলে নিয়ে গিয়ে একটি পাণ্ডববর্জিত স্থানে রাখা হয়। তারপর শুরু হয় মার। বর, বরের বাবা এবং ৩ জন বরযাত্রীর ওপর শারীরিক নির্যাতন চলতেই থাকে।

কোনওক্রমে তারমধ্যেই বরের বাবা তাঁর ভাইকে ফোন করে দেন। ভাই একথা জেনে পুলিশে ফোন করেন। পুলিশ এসে অবশেষে সকলকে উদ্ধার করে।

১৫ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সামান্য বাজি পোড়ানোকে কেন্দ্র করে যে পুরো বিষয়টি এমন পর্যায়ে পৌঁছতে পারে তা বরপক্ষ আন্দাজ করতে পারেনি। তারা পুলিশের কাছে গয়না চুরির অভিযোগও দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে বিহারের আরারিয়া জেলার পাচাইলি গ্রামে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026