National

পেট থেকে বার করা হল ১৫৪টি টুকরো, কিসের জানলে অবাক হবেন

পেট থেকে বার করে আনা হল ১৫৪টি টুকরো। এতগুলি টুকরো দেখে অবাক চিকিৎসকেরাও। রীতিমত ঝুঁকি নিয়ে অপারেশনের পথে যান চিকিৎসকেরা।

ক্রমশ ব্লাড সুগার বাড়ছিল। যা নিয়ে চিন্তিত ছিলেন চিকিৎসকেরা। অন্য কিছু উপসর্গও ছিল। যেগুলি নিয়ে পরীক্ষা করতে শুরু করেন তাঁরা। সিটি স্ক্যানও হয়। সেখানেই ধরা পড়ে বিষয়টি। তবে পেটের মধ্যে যে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা ধারনা করতে পারেননি চিকিৎসকেরাও।

ব্লাড সুগারের রোগীকে অপারেশন ঝুঁকির। তবে ব্লাড সুগার নিয়ন্ত্রণে এনে সেই ঝুঁকির পথে হাঁটেন চিকিৎসকেরা। যার ফল ভালই হয়েছে। তবে পেট থেকে বার করা হয়েছে ১৫৪টি বড় ছোট পাথর।

কিডনিতে সেই পাথর টুকরোগুলি বাসা বেঁধেছিল। কিডনি জুড়ে পাথরের টুকরোয় ভরে গিয়েছিল। যা তৈরি হয়েছিল খনিজ এবং লবণের মিশ্রণে। সবচেয়ে বড় পাথরটির মাপ ছিল ৬২ বাই ৩৯ মিলিমিটার।

এন্ডোস্কোপিক সার্জারির হাত ধরে এই বড় ছোট পাথরের টুকরো বার করতেই থাকেন চিকিৎসকেরা। তারপর যখন সব বার হয় তখন তা গুনে মাথায় হাত পড়ে চিকিৎসকদেরও।

১৫৪টি সাকুল্যে পাথরের টুকরো বার হয় কিডনি থেকে। যা নানা সময় ইউরিনারি ট্র্যাকে সংক্রমণ বারবার ফিরিয়ে আনছিল। চিকিৎসকেরা জানিয়েছেন কিডনির এমন সমস্যা যদি প্রথম দিকে অবহেলা করা হয় তাহলে তা রোগীকে ডায়ালিসিসের পথে ঠেলে দিতে পারে।

তেলেঙ্গানার বাসিন্দা ৪৫ বছর বয়স্ক ওই রোগীর অপারেশন হয় এশিয়ান ইন্সটিটিউট অফ নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি-তে। এই অপারেশনের সাফল্য চিকিৎসকদের আনন্দিত করেছে।

এমন এক ব্লাড সুগারের রোগীর ক্ষেত্রে যে ঝুঁকি থেকেই যায় তা কাটিয়ে যে অপারেশনে সাফল্য এসেছে তাতেই খুশি চিকিৎসকেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026