National

যাত্রী ভর্তি মেট্রোয় সকলের সামনে এ কি কাণ্ড, লজ্জায় লাল মহিলারা

যাত্রী ভর্তি মেট্রোয় এক পুরুষ যাত্রী যে কাণ্ড করলেন তাতে কামরায় থাকা মহিলারা লজ্জায় লাল হলেন। অনেকেই মুখ ঘুরিয়ে নিয়ে বিষয়টি দেখা থেকে বিরত রাখলেন নিজেকে।

মেট্রোয় তখন যথেষ্ট যাত্রী রয়েছেন। সেই সময় এক পুরুষ যাত্রী এমন কাণ্ড শুরু করলেন যা জনসমক্ষে কেউ করতে পারে তা আন্দাজও করতে পারেননি কামরার বাকি যাত্রীরা। অন্য পুরুষ যাত্রীরাও তা দেখে অস্বস্তিতে পড়ে যান।

মহিলারা লজ্জায় মুখ লুকোন। অনেক মহিলাই বিষয়টিতে কেবল লজ্জা পাননি, ক্ষুব্ধও বটে। এটা তাঁদের প্রতি একধরনের যৌন হয়রানি বলেও মনে করছেন তাঁরা।

যে ভিডিও ভাইরাল হয়েছে তা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সাফ জানিয়েছেন এভাবে সর্বসমক্ষে মেট্রোর মধ্যে নির্লজ্জ ভাবে হস্তমৈথুন করা অত্যন্ত বিরক্তিকর। এটা অসুস্থতার লক্ষ্মণ।

ওই ব্যক্তির বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি করেছেন মহিলা কমিশনের চেয়ারপার্সন। তবে এই ঘটনায় কোনও অভিযোগ তাঁদের কাছে জমা পড়েনি বলেই জানিয়েছে পুলিশ।

পুরো ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই অত্যন্ত বিরক্ত। এমন ঘটনা যে দিল্লি মেট্রোয় হতে পারে তা অনেকেই বিশ্বাস করতে চাইছেন না।

তবে কয়েকদিন আগেই দিল্লি মেট্রোয় অন্তর্বাসের সমতুল পোশাক পরে এক তরুণী সফর করেন। তা নিয়ে কম হইচই হয়নি। এবার মেট্রোর মধ্যে সব যাত্রীর সামনে বেপরোয়া মানসিকতা নিয়ে এভাবে হস্তমৈথুন কার্যত নতুন বিতর্কের জন্ম দিল। মেট্রো সফরে যাত্রীদের সব ধরনের নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026