বাক্স ভর্তি আম, ছবি - সৌজন্যে - উইকিমিডিয়া কমনস
আম তো প্রায় সকলের প্রিয়। আবার সেরা জাতের কিছু আমের স্বাদ তো ভুবন ভোলানো। তেমনই দামি আমের একটি বাক্স রাখা ছিল একটি দোকানের সামনে। যা চোখে পড়ে এক পুলিশ আধিকারিকের।
তিনি সেই বাক্সটির সামনে এসে দাঁড়ান। এদিক ওদিক চেয়ে দেখেন কেউ কোথাও নেই। তারপরই তিনি সেই বাক্সটি তুলে চম্পট দেন ওই এলাকা থেকে। খোদ পুলিশ অফিসারই চোর সেটা কেউ ভাবতে পারেননি।
তবে সিসিটিভি ফুটেজ সব সত্য সামনে এনে দেয়। সেই সিসিটিভি ফুটেজে ধরা পড়ে যে ওই পুলিশ অফিসার গত বছরের সেপ্টেম্বর মাসে যে বাক্সটি তুলে নিয়ে যান তাতে সেরা প্রজাতির আম ১০ কেজি রাখা ছিল। যে আমের বাজারদর ১ কেজিই ৫০০ টাকা। ফলে ৫ হাজার টাকার আম তিনি তুলে নিয়ে চম্পট দেন।
এই ঘটনা সামনে আসার পর কেরালা পুলিশের দিকে আঙুল উঠছিল। তাদের নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অবশেষে যা সামাল দিতে আম চুরি করে পালানোর অভিযোগে অভিযুক্ত সেই পুলিশ অফিসার পিভি সিহাব-এর বিরুদ্ধে পদক্ষেপ করল পুলিশ।
পিভিকে পুলিশ বিভাগ থেকে বরখাস্ত করা হয়েছে। আম চুরির অভিযোগে চাকরি খোয়ালেন ওই আধিকারিক। ঘটনাটি ঘটেছে কেরালার কোট্টায়াম জেলার কাঞ্জিরাপল্লিতে। ঘটনার জেরে ইডুক্কির পুলিশ সুপার ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এই চরম পদক্ষেপ করলেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…