National

সিল্কের শাড়িটি কার তা নিয়ে ২ মহিলার কাণ্ড দেখে বাকরুদ্ধ দেশ

শাড়ি অবশ্যই নারীর অন্যতম প্রিয় পরিধান। সেই শাড়ির আবার অনেক ধরন। একটি মাইসোর সিল্ক নিয়ে ২ মহিলা জড়িয়ে পড়লেন চুলোচুলিতে। অবশ্যই কারণ রয়েছে।

বছরে একবারই এই সেল পাওয়া যায়। ফলে ভিড় হয় এখানে। মাইসোর সিল্ক শাড়িপ্রেমী মহিলাদের অনেকেরই প্রিয়। সেই মাইসোর সিল্ক আবার সেলে পাওয়া গেলে তো কথাই নেই।

নানা বয়সের মহিলাদের ভিড় উপচে পড়েছিল দোকানে। সেখানেই ঘটে ঘটনাটা। যা ক্যামেরাবন্দি হতে সময় নেয়নি। সময় নেয়নি ইন্টারনেটে ছড়িয়ে পড়তেও।

শাড়ি বেছে সেগুলি হাতে চেপে ধরেছিলেন সকলে। যাতে আর কেউ নিতে না পারেন। একটি শাড়ি নিয়ে ২ যুবতীর টানাটানি শুরু হয়। সেখান থেকেই গণ্ডগোলের শুরু।

শাড়িটি কে পাবেন তা নিয়ে টানাটানি চলতে চলতে আচমকাই শুরু হয়ে যায় হাত চলা। ২ যুবতী জড়িয়ে পড়েন হাতাহাতিতে। তুমুল মারামারি শুরু হয়ে যায় ২ জনের।

মাথার চুলের মুঠি ধরে টানাটানিও চলতে থাকে। সেখানে উপস্থিত সুরক্ষাকর্মীরা দ্রুত এসে ২ জনকে ছড়ান। ততক্ষণে ২ যুবতীরই আলুথালু অবস্থা।

ছবিতে যেটি নজর কেড়েছে তা হল বাকিদের অবস্থান। বিভিন্ন বয়সের মহিলাদের ভিড় ছিল দোকানে। কিন্তু কেউ সেভাবে এগিয়ে আসেননি এই মারামারি থামাতে। এমনকি কেউ মারামারির দিকে কৌতূহলী নজর দিয়েও সময় কাটাননি।

ওসবে সময় নষ্ট না করে সকলেই ব্যস্ত ছিলেন সেই সময়ও শাড়ি বেছে নিতে। ঝামেলা দেখতে গিয়ে যেন শাড়ি হাতছাড়া না হয় সেদিকে কঠোর নজর ছিল সকলের। এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর মালেশ্বরমে।

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026