National

জেল থেকে জামিন পেতে এখন গাছই ভরসা

জেলে বন্দি অবস্থায় দিন কাটানো অভিযুক্তদের জামিন মঞ্জুর এখন পুরোটাই নির্ভর করছে গাছের ওপর। যা এখনও ভাল করে বিশ্বাস করতে পারছেন না বন্দিরা।

জেলে অভিযুক্ত হিসাবেও বন্দি থাকেন মানুষজন। বিচারাধীন বন্দি হয়ে থাকতে হয় তাঁদের। এক্ষেত্রে বিচারপর্ব চলাকালীন তাঁরা জামিনের আবেদনও করেন। জামিন হবে কিনা তা নির্ভর করে আদালতের ওপর।

এই জামিন এবার পেতে গেলে উত্তরপ্রদেশের বিজনৌর জেলার বিজনৌর জেলের বন্দিদের ভরসা রাখতে হবে গাছের চারার ওপর। কারণ বিজনৌর জেলার এসডিএম একটি নয়া প্রস্তাব দিয়েছেন।

প্রস্তাবে এসডিএম জানিয়েছেন, সিআরপিসি ১০৭, ১১৬ এবং ১৫১ ধারায় অভিযুক্তরা যদি জামিনের আবেদন করেন এবং তা মঞ্জুর হোক এটা চান, তাহলে তাঁদের ৭টি চারা লাগানোর মুচলেকা দিতে হবে।

বন্দিদের নিজেদের বাসস্থানে ৭টি চারাগাছ রোপণ করতে হবে। সেই চারা যে রোপণ তাঁরা করেছেন তার ছবি আদালতে পেশ করতে হবে। এমনকি তাঁদের যে ২ জন গ্যারান্টার থাকবেন, তাঁদেরও ১টি করে চারা গাছ রোপণ বাধ্যতামূলক।

এই সব শর্ত পূরণ হলে তবেই জামিন। জামিন পাওয়ার পর প্রথম শুনানির দিনই আদালতে চারাগাছ রোপণের ছবি পেশ করতে হবে প্রমাণ হিসাবে।

বিজনৌরের এসডিএম মাঙ্গে রাম চৌহান জানিয়েছেন, তিনি এই চারাগাছের শর্ত দেওয়ার কারণ মানুষ গাছ ছাড়া বাঁচতে পারেনা। তাই বৃক্ষরোপণ দরকার।

তবে বিজনৌরেই প্রথম নয়। এই চারাগাছ রোপণের অঙ্গীকারে জামিন মঞ্জুর হওয়ার রীতি মাঙ্গে রাম চৌহান আমরোহা জেলার এসডিএম থাকাকালীনও শুরু করেছিলেন। যাতে কাজও হয়। এমন করে ২০ হাজার গাছের চারা রোপণ করিয়েছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026