National

জলাভিষেকে অ্যান্টার্কটিকা থেকেও এল কলসি ভরা জল

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আনা হল কলসি ভরা জল। যে তালিকায় অ্যান্টার্কটিকার জলও রয়েছে। এমনকি পাকিস্তান থেকেও এল জল।

অযোধ্যায় রামলালার জলাভিষেকের জন্য যে জল লাগবে তা আনা হল বিভিন্ন দেশ থেকে। বিশ্বের ১৫৫টি দেশ থেকে এসেছে এই জল। যা কলসি ভরে আনা হয়েছে। যে যে দেশ থেকে এবং যে যে নদী থেকে আনা হয়েছে জল, কলসির ওপর তার নাম লেখা থাকছে।

যে দেশ থেকে আনা হয়েছে সে দেশের জাতীয় পতাকাও কলসে লাগানো থাকছে। যেটা সকলের নজর কাড়ছে তা হল অ্যান্টার্কটিকা থেকেও এসেছে জলের কলস। যা খুব সহজ কাজ ছিলনা।

অ্যান্টার্কটিকার বরফ রাজ্য থেকে জল আনার পাশাপাশি পাকিস্তান থেকেও জল এসেছে। পাকিস্তানে যে হিন্দুরা বাস করেন তাঁরা এই জল পাঠানোর ব্যবস্থা করেছেন।

নদীর জল এসেছে চিন থেকেও। উজবেকিস্তানও বাদ যায়নি। নদীর জল আনার তালিকায় রয়েছে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মানি, তানজানিয়া, সুরিনাম, নাইজেরিয়া, কাজাখস্তান, কানাডা, তিব্বত, ব্রিটেন, ভুটান, বাংলাদেশ, মালদ্বীপও।

এছাড়াও অনেক দেশ তালিকায় রয়েছে। সব মিলিয়ে ১৫৫টি দেশের বিভিন্ন নদীর জল আনা হয়েছে অযোধ্যায়। যা অবশ্যই এক কর্মযজ্ঞের শামিল। এতগুলি দেশের বিভিন্ন নদীর জল যত্ন করে অযোধ্যায় নিয়ে আসাটাও সহজ কাজ ছিলনা।

এইসব জল দিয়েই জলাভিষেক হবে রামলালার। জলাভিষেকে অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিনিধি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই জলাভিষেক করবেন ২৩ এপ্রিল। যা ধুমধামের সঙ্গেই হতে চলেছে। এদিকে অযোধ্যায় রাম মন্দিরের কাজও দ্রুত এগোচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026