National

জালিয়াতির নতুন ধরন, স্পা করাতে গিয়ে ৩৫ হাজার টাকা খোয়ালেন স্বামীস্ত্রী

জালিয়াতির নতুন নতুন ধরন জন্ম নিচ্ছে। আর তাতে পা দিয়ে ফেলছেন সাধারণ মানুষ। এমনই এক অভিনব জালিয়াতির শিকার হলেন এক দম্পতি।

শরীরচর্চা নিয়ে এখন অনেক মানুষই সচেতন। এজন্য যথেষ্ট অর্থব্যয়ও করে থাকেন তাঁরা। এমনই এক দম্পতি আয়ুর্বেদিক সংস্থায় স্পা করাতে গিয়ে মোটা অঙ্ক হারালেন।

তাঁরা পুলিশকে জানিয়েছেন, তাঁদের কাছে একটি ফোন আসে। একটি আয়ুর্বেদিক সংস্থা থেকে ফোন করা হচ্ছে বলে জানানো হয়। বলা হয় সেখানে আয়ুর্বেদিক স্পা করানো হয়। স্বামীস্ত্রী একসঙ্গে করতে চাইলে ৩৫ হাজার টাকার একটি প্যাকেজ রয়েছে।

ওই দম্পতি রাজি হয়ে যান। এটাও জানানো হয় যে যদি তাঁরা নির্দিষ্ট দিনে স্পা না করাতে পারেন এবং ক্যানসেল করে দেন তাহলে তাঁদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে।

সেইমত দম্পতি ৩৫ হাজার টাকা জমা দিয়ে দেন। যে অ্যাকাউন্টে পাঠাতে হবে টাকা তাও জানিয়ে দেয় রাকেশ নামে আয়ুর্বেদিক সংস্থার ওই প্রতিনিধি।

পরে বিশেষ কারণে সেই স্পা ক্যানসেল করেন ওই দম্পতি। রাকেশ জানায়, টাকা তাঁরা ফেরত পেয়ে যাবেন। কিন্তু বারবার রাকেশ নামে ওই ব্যক্তিকে ফোন করেও কাজ হয়নি।

এমনকি একটা সময় পর রাকেশ জানায় তার হেড অফিসের সঙ্গে কথা হয়েছে। অফিস জানাচ্ছে এমন কোনও ৩৫ হাজার টাকাই জমা হয়নি।

লখনউয়ের বাসিন্দা হেম পন্থ এরপর পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তদন্তে নেমে দেখে রাকেশ নামে ওই ব্যক্তি ওই আয়ুর্বেদিক সংস্থা নয়, নিজের অ্যাকাউন্টে ওই ৩৫ হাজার টাকা নিয়েছে।

রাকেশের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বিষয়টি নিয়ে সাইবার সেলও নিজেদের মত খতিয়ে দেখা শুরু করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026