National

বিগ বসে প্রতিযোগী, তাকে নিয়ে সিনেমাও হয়েছে, বান্টি চোরকে নাটকীয় ধাওয়া পুলিশের

টিভি দুনিয়ার বিখ্যাত শো বিগ বসে প্রতিযোগী ছিল সে। তাকে সামনে রেখে বলিউডে তৈরি হয়েছে সিনেমা। তাকেই প্রবল গতিতে ধাওয়া করল পুলিশ।

অন্যায় কাজ করেও যে কেউ যথেষ্ট পরিচিতি পেতে পারে তার হাতে গোনা কয়েকটি উদাহরণ রয়েছে। সেসব উদাহরণের একটি হল বান্টি চোর। আসল নামে কার্যত তাকে কেউ প্রায় চেনেই না। তার পরিচিতি বান্টি চোর নামে।

যে ১৪ বছর বয়স থেকে চুরিতে হাত পাকানো শুরু করে। তারপর তার সব অভিনব চুরি নিয়ে কাহিনি তৈরি হতে থাকে। একসময় তাকে সামনে রেখে বলিউডে একটি সিনেমা তৈরি হয়। ‘ওয়ে লাকি! লাকি ওয়ে!’

সেখানেই শেষ নয়, ভারতীয় টিভি দুনিয়ার অন্যতম সেরা শো বিগ বস-এ বান্টি চোর প্রতিযোগী হিসাবে জায়গা পায়। কিন্তু খোদ বিগ বস-এর সঙ্গে কথা কাটাকাটি ও কুকথার জন্য একসময় বিস বসের ঘর থেকে বিদায় নিতে হয় তাকে। একজন যে চুরি করে এতটা পরিচিতি পেতে পারে তা সকলকে অবাক করে।

সেই দেবেন্দর সিং ওরফে বান্টি চোরকে লখনউ থেকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। তবে তাকে চাইল আর গ্রেফতার করল এমনটা হয়নি। সেজন্য ১২০ কিলোমিটার গতির গাড়ির পিছনে ধাওয়া করতে হল পুলিশের গাড়িকে। ঠিক সিনেমায় যেমন হয়।

এই ধাওয়া করার টানটান চিত্র চলল ১০০ কিলোমিটার রাস্তায়। অবশেষে এক টোল প্লাজার দরজা কার্যত বান্টি চোরের জন্য গারদের দরজা হয়ে উঠল।

সেখানেই পুলিশ তাকে গ্রেফতার করে ২টি বাড়ি থেকে লক্ষাধিক টাকার বৈদ্যুতিন জিনিসপত্র চুরির অভিযোগে। যে গাড়িটি নিয়ে সে ১২০ কিলোমিটার গতিতে পালাচ্ছিল সেই গাড়ি সমেত বান্টিকে গ্রেফতার করে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026