National

রোল কলে সাড়া না দেওয়ায় পড়ুয়াকে ৪০টি ননস্টপ চড়

দু’হাত যে তাঁর সমান চলে তার প্রমাণ দিলেন শিক্ষিকা। কীভাবে? তৃতীয় শ্রেণির এক পড়ুয়াকে টানা ৪০টি চড় মেড়ে! তাও আবার দু’হাত সমান চালিয়ে! লখনউয়ের একটি স্কুলের ক্লাস রুমে ঘটা সেই ঘটনার ভিডিও এখন ভাইরাল। কিন্তু কেন এই অমানবিক শাস্তি? অভিযোগ ওই ছাত্র রোল কলের সময় শুনতে পায়নি। সে তখন আঁকতে ব্যস্ত। শিক্ষিকা রিতিকা ভি জন তা লক্ষ্য করে ছাত্রকে ডাকেন। তারপর তার হাত থেকে একটি কাগজ ছিনিয়ে নিয়ে শুরু হয় মার। এক-আধটা চড় নয়, একটানা দু’হাত সমানে চালিয়ে ছাত্রকে চড় কষাতে থাকেন তিনি। ঠেলে ফেলেও দেন মাটিতে। অমানবিক এই ঘটনার ফুটেজ ভাইরাল হতে দেশ জুড়ে ছিছি পড়ে গেছে।

এদিকে ওই ছাত্র বাড়ি ফিরতে অভিভাবকরা দেখেন তার মুখ চোখ অস্বাভাবিকভাবে ফুলে গেছে। সে ভাল করে কিছু বলতেও পারছিল না। তখন ছাত্রের বাবা-মা তার ক্লাসের অন্য বন্ধুদের কাছে বিষয়টি জানতে চান। তারাই সবকথা তাঁদের খুলে বলে। তখনই অভিভাবকরা স্কুলের অধ্যক্ষার সঙ্গে দেখা করেন। অধ্যক্ষা সিসিটিভি ফুটেজ দেখেন। দেখা যায় সেই ভয়ংকর মার। এরপরই ওই শিক্ষিকাকে বরখাস্ত করে স্কুল কর্তৃপক্ষ। এরপর ওই ছাত্রের বাবা পুলিশে শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পর পুলিশ রিতিকা ভি জনকে আটক করেছে।

News Desk

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026