National

ঢালাও সংস্কৃত স্কুল, খুলছে নতুন পঠনপাঠনের পথ

ঢালাও সংস্কৃত স্কুলের পথে হাঁটা শুরু হল। রাজ্য স্তর থেকে তা দেশে ছড়িয়ে পড়তে সময় নেবে না বলেই মনে করছেন শিক্ষা বিশেষজ্ঞেরা।

ভারতের আদি ভাষা হিসাবে সংস্কৃতের কদর প্রশ্নাতীত। কিন্তু সেই ভাষায় স্কুলের পঠনপাঠন নিয়ে ভাবনাচিন্তা বিশেষ হয়নি। বরং আঞ্চলিক ভাষা বা ইংরাজিতেই পড়াশোনা এগিয়েছে। স্কুলে স্কুলে সেই ভাষাতেই পড়ানো হয়েছে এবং হচ্ছে।

কিন্তু এবার সেই পঠনপাঠনের ভাষায় ঢুকে পড়তে চলেছে সংস্কৃত। এমন নয় যে দেশে কোথাও সংস্কৃত ভাষায় পড়ানোর স্কুল ছিলনা। কিন্তু তা হাতে গোনা।

এবার একটি রাজ্য এগিয়ে এল ঢালাও সংস্কৃত স্কুল তৈরির পথে। যা হয়তো অন্য রাজ্যের জন্যও একটা বার্তা হতে চলেছে।

উত্তরপ্রদেশের ১০ জেলায় সরকারের তরফ থেকে সংস্কৃত স্কুল তৈরির উদ্যোগ শুরু হয়েছে। বারাণসী, রায়বরেলি, সাহারানপুর, মুজফ্ফরনগর, মোরাদাবাদ, শামলি, জালাউন, এটা, আমেঠি এবং হরদোই, এই ১০ জেলাকে বেছে নেওয়া হয়েছে।

এখানেই একাধিক সংস্কৃত স্কুল গড়ে তুলতে চলেছে যোগী আদিত্যনাথ সরকার। এই ১০ জেলার পর অন্য জেলাতেও সংস্কৃত ভাষায় পড়ানোর স্কুল তৈরি করা হবে। আপাতত এই উদ্যোগ সফল করতে ১০০ কোটি টাকা বাজেট বরাদ্দও পেয়েছে শিক্ষা দফতর।

এই সংস্কৃত স্কুলে পড়ানোর ভাষা হবে সংস্কৃত। তবে সিলেবাসে কোনও পরিবর্তন সেজন্য হবে কিনা তা এখনও জানা যায়নি।

তবে ছাত্রছাত্রীরা চাইলে সংস্কৃত ভাষায় পড়ার সুযোগ এই স্কুলে পাবে। উত্তরপ্রদেশে এতদিন ১টি মাত্র সরকারি সংস্কৃত স্কুল ছিল। এবার তার সংখ্যা অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026