National

৫ মাস ধরে স্কুলে না গিয়েও মাইনে পেয়ে গেলেন শিক্ষিকা, দেখানো হত উপস্থিত

৫ মাস হয়ে গেল তিনি স্কুলে যাননি। স্কুলে তো যাননি, এমনকি রাজ্যেই ছিলেননা। তা সত্ত্বেও তিনি মাইনে পেয়ে গেলেন টানা। ধরা পড়তেই সব জারিজুরি শেষ।

তিনি একটি স্কুলে পড়ান। সেই স্কুল থেকে ডেপুটেশনে তাঁকে অন্য একটি স্কুলে পাঠানো হয়েছিল। সেই স্কুলেই তাঁর ক্লাস নেওয়ার কথা। সেই স্কুলে কিন্তু তিনি যেতেন না। পড়ানো তো দূরের কথা।

সেইমত তিনি যে স্কুলে অনুপস্থিত থাকেন সেই প্রামাণ্য দলিল সহ কাগজ ওই শিক্ষিকার প্রধান স্কুলে পাঠিয়ে দিতেন এই স্কুলের প্রধান শিক্ষিকা। কিন্তু তার পরই হত আসল খেলা। অন্তত এমনই বলছেন শিক্ষা দফতরের আধিকারিকরা।

ওই শিক্ষিকা সম্বন্ধে রিপোর্ট কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছিল যে মাসের পর মাস তিনি স্কুলে যান না। সেই অভিযোগ খতিয়ে দেখতে ব্লক এডুকেশন অফিসার স্কুলে পরিদর্শনে যান।

সেখানে কাগজপত্র দেখে, কথাবার্তা বলে তিনি জানতে পারেন ৫ মাস ধরে ওই শিক্ষিকা স্কুলটিতে আসেননি। আরও খোঁজ করতে গিয়ে জানা যায় ৫ মাস ধরে তিনি গুজরাটে তাঁর এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন।

তাই বিহারের খাগারিয়া জেলার যে স্কুলে তিনি ডেপুটেশনে এসেছেন সেখানে পড়াতে আসার প্রশ্নই নেই। তাহলে তিনি প্রতিমাসে মাইনে পাচ্ছেন কীভাবে? সেটা খতিয়ে দেখতে গিয়ে শিক্ষা আধিকারিকদের মাথায় হাত।

তাঁরা খতিয়ে দেখতে গিয়ে দেখেন ভাদাস গ্রামের যে প্রাথমিক বিদ্যালয় থেকে সীমা কুমারী নামে ওই শিক্ষিকাকে ডেপুটেশনে পাঠানো হয়েছিল সেই স্কুলে ডেপুটেশনে পাঠানো স্কুল থেকে প্রতি মাসেই কাগজপত্র আসত। যাতে পরিস্কার উল্লেখ থাকত সীমা কুমারী সারা মাস অনুপস্থিত ছিলেন।

সেই কাগজ পাওয়ার পর সীমা কুমারীর প্রধান স্কুলের প্রধান শিক্ষক বিকাশ কুমার সেগুলি বদলে ওই শিক্ষিকা সারা মাস উপস্থিত এই মর্মে কাগজ পাঠিয়ে দিতেন। সীমাকে উপস্থিত করে দিতেন।

যা দেখার পর সীমা কুমারীর মাইনেও সময়মত পাঠিয়ে দেওয়া হত। সব ধরা পড়ার পর এখন সীমা কুমারী ও বিকাশ কুমারের মাইনে বন্ধ করে দেওয়া হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ভোরে হোটেলের ঘরে আশ্চর্য শব্দ, ঘুম ভেঙে দম্পতি দেখলেন মূর্তিমানকে

বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…

April 1, 2026

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026