National

সাঁড়াশি দিয়ে দাঁত উপড়ে নেওয়ার অভিযোগে কোণঠাসা আইপিএস আধিকারিক

তাঁর নাকি এটাই অভিযুক্তদের নির্যাতন করার ধরণ! এক আইপিএস আধিকারিকের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন এক আইনজীবী। ওই আইপিএস কয়েকজন যুবকের সাঁড়াশি দিয়ে দাঁত উপড়ে নিয়েছেন বলে অভিযোগ।

মারামারি সহ বেশ কয়েকটি পেটি কেস-এ তাদের পাকড়াও করে পুলিশ। ওই যুবকদের থানায় নিয়ে আসা হয়। অভিযোগ সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন করা হয়। কেমন ছিল নির্যাতনের ধরণ?

অভিযোগ ওই যুবকদের জিজ্ঞাসাবাদ করছিলেন সেখানকার এএসপি। তিনি অন্য পুলিশকর্মীদের ওই যুবকদের এক এক করে চেপে ধরার নির্দেশ দেন।

তারপর তাঁরা যুবকদের চেপে ধরলে এএসপি নিজেই সাঁড়াশি দিয়ে তাঁদের দাঁত উপড়ে নেন। এক যুবকের ৩টি দাঁত উপরে নেওয়া হয় বলে অভিযোগ। এমন অভিযোগ ঘিরে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মেধাবী ছাত্র হিসাবেই পরিচিত বলদেব সিং। আইআইটি বম্বে থেকে পাশ করা বলদেব পরে আইপিএস পাশ করেন। ২০২০ সালের আইপিএস বলদেবকে অ্যাসিস্ট্যান্ট পুলিশ সুপার করে পাঠানো হয় তামিলনাড়ুর আম্বাসামুদব্রামে।

সেখানেই এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবাদের ঝড় উঠেছে। জেলাশাসক ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মহারাজন নামে এক আইনজীবীর দাবি, বলদেব সিং এভাবেই নির্যাতন করেন। দাঁত উপরে নেওয়া তাঁর নির্যাতনের বিশেষত্ব।

এই যুবকদের আগেও বলদেব অনেকের দাঁত এভাবে উপরে নিয়েছেন। নেতাজি সুভাষ সেনা এবং পুরাতচি ভারতম কাটচি নামে ২টি সংগঠন একযোগে ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পথে নামে।

পরিস্থিতি জটিল আকার নেওয়ায় প্রশাসনও বিপাকে পড়েছে। এভাবে কয়েকজন যুবকের দাঁত উপড়ে নেওয়ার অভিযোগ সামনে আসার পর স্থানীয় মানুষের মধ্যেও ওই আধিকারিকের বিরুদ্ধে ক্ষোভ চরমে উঠেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026