National

জাতে উঠতে চলেছে তাড়ি, পাশে দাঁড়াচ্ছে সরকার

স্থানীয় স্তরে মদ বলতে অনেক রাজ্যেই তাড়ির একটা চাহিদা আছে। তবে তা কখনওই বিদেশি মদের জায়গা নিতে পারেনি। এবার এই তাড়ির পাশে দাঁড়াচ্ছে এক রাজ্যসরকার।

গ্রামাঞ্চলে স্থানীয় মানুষের মদ্যপানের চাহিদা কিছুটা মেটায় তাড়ি। যা বাংলায় মূলত খেজুর গাছের রস থেকে তৈরি হয়। এই তাড়ির মাদকতার টান অনেক সময়ই গ্রামবাসী এমনকি শহরের মানুষের মধ্যে দেখতে পাওয়া যায়।

এই তাড়ি অবশ্য কেবল বাংলা বলে নয়, দেশের অনেক প্রান্তেই স্থানীয় মদের চাহিদা মেটায়। কেরালায় এমন তাড়ির দোকানের সংখ্যা রীতিমত নজর কাড়া। সেখানে অবশ্য ২ ধরনের তাড়ি পাওয়া যায়।

একটি তাড়ি তৈরি হয় নারকেল গাছের রস থেকে। অন্যটি তৈরি হয় তাল গাছের রস থেকে। কেরালায় এই রস নারকেল বা তাল গাছের ডাল থেকে সংগ্রহ করা হয়।

মাটির হাঁড়িতে সারাদিনে দেড় লিটার রস পাওয়া যায়। যা দেখতে একদম দুধের মত। এই রসের হাঁড়ি নামানোর পর তাতে পচন ধরলে তাতে ৫ থেকে ৮ শতাংশ অ্যালকোহল তৈরি হয়। যা পানে মাদকতা তৈরি হয়।

সকালে ও বিকেলে এই রস সংগ্রহ করা হয়। প্রতি ৭৫০ মিলিলিটার বোতলবন্দি তাড়ির কেরালার দোকানগুলিতে দাম পড়ে ৭০ টাকার মতন। যা এতদিন এভাবেই ছোট ছোট দোকান করে বিক্রি হয়ে থাকে। কেরালায় একজন তাড়ি প্রস্তুতকারক একটি গাছের ডাল থেকে দেড় মাসে ৫০০ টাকা রোজগার করতেই পারেন।

এবার এই তাড়ির ব্যবসাকে আরও কিছুটা গোছানো চেহারা দিতে চাইছে কেরালা সরকার। রাজ্যের সাড়ে ৩ হাজার এই তাড়ির দোকানকে আলাদা করে গুরুত্ব দিতে চলেছে সরকার। যা তাদের অ্যানুয়াল লিকার পলিসি-র অন্তর্গত।

দোকানগুলিকে আগামী দিনে বার-এর মর্যাদায় উন্নীত করা হচ্ছে। তাছাড়া বেছে নেওয়া তাড়ির দোকানগুলির পরিচ্ছন্নতা ও সাজানোর দিকে নজর দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত কেরালায় পর্যটকদের ভিড়ও যথেষ্ট হয়। এখন বেশ কয়েকটি পর্যটকবহুল এলাকায় এমন তাড়ির দোকানের রমরমা রয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026