National

পণ চাওয়া লোভী বরকে অভিনব উপায়ে শায়েস্তা করল কনেপক্ষ

বিয়ে করতে পণ লাগবে। কি কি লাগবে তাও স্পষ্ট করেছিল হবু বর। কনের বাবা বরের বাড়িতে তত্ত্ব পাঠানোর পরও বরের দাবি মিটছিল না।

বিয়ের জন্য পণ চেয়েছিল এক যুবক। কনের পিতা বিয়ের ৪ দিন আগেই বরের বাড়িতে প্রচুর তত্ত্ব পাঠিয়েছিলেন। কিন্তু এত তত্ত্ব পাওয়ার পরও বরের চাহিদা মিটছিল না। বিয়ের দিন বিয়ে করতে এসেও সে সাফ জানায় তখনই বিয়ে হবে যখন তাকে একটি ট্রাক্টর দেওয়া হবে।

বিয়ের আগেও একের পর এক দাবি মেনে বরের বাড়িতে জিনিস পাঠিয়ে তখন কনের পিতার পকেট ফাঁকা হতে বসেছে। তবু মেয়ের বিয়েতে ত্রুটি রাখতে চাইছিলেন না তিনি। সেখানে বর বিয়ে করতে এসেও পণ চাওয়ায় বিষয়টি সহ্যের সীমার বাইরে যায়।

বর বিয়ে করতে এসেও ট্রাক্টর চাইছে শুনে কনে সাফ জানিয়ে দেন তিনি এ বিয়ে করবেন না। কিন্তু তাতেই বিষয়টি থেমে যায়নি। এরপর কনের বাড়ির লোকজন এবং স্থানীয় কয়েকজন বর ও বরযাত্রীদের ঘিরে ফেলেন। তাদের কার্যত বন্দি করা হয়।

তারপর তাঁরাই একটি নতুন ট্রাক্টর জোগাড় করে নিয়ে আসেন। এবার বরকে বলেন ওই ট্রাক্টরকে বিয়ে করতে হবে। কনেপক্ষের এই চাপে কার্যত ফাঁপরে পড়ে যায় বর ও বরের সঙ্গে আসা আত্মীয়স্বজন।

এদিকে কনেপক্ষও সাফ জানিয়ে দিয়েছে ওই ট্রাক্টরকে বিয়ে করে তবেই এই জায়গা থেকে বর ও বরযাত্রীরা নড়তে পারবেন। অনেকক্ষণ ধরে বর ওয়াসিম আহমেদ এবং তার সঙ্গে আসা বরযাত্রীরা অনুনয় বিনয় করে ওই ঘেরাও থেকে ছাড়া পায়। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026