National

বিলেত যাচ্ছে লাঠি হাতে রুখে দাঁড়ানো গোলাপি শাড়ি

দেশের গ্রামের এক বিশেষ গোলাপি শাড়ি এবার আন্তর্জাতিক মহলে দেশের মাথা উঁচু করল। এবার গ্রামের গণ্ডি পার করে বিলেত যাচ্ছে বিশেষ কারণে।

এও দেশের জন্য এক গর্বের মুহুর্ত। দেশের এক প্রতিবাদের রঙিন শাড়ি, যা গ্রামের কিছু মহিলার জীবনে প্রতিবাদের রং ঢেলে দিয়েছিল তা এবার বিলেতে পাড়ি দিচ্ছে। এটা অবশ্যই দেশের মানুষের জন্য গর্বের।

তবে এই গোলাপি শাড়ি কিন্তু এক্ষেত্রে কঠোর। গোলাপি রংটা নারীর প্রিয় রং বলেই পরিচিত। সেই রং দেশের গ্রামে লাঠি হাতে এক প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। লাঠি হাতে দমন করেছিল দুষ্টের। দমন করেছিল নারীর বিরুদ্ধে অন্যায়ের।

সময়টা ২০০৬ সাল। সে সময় উত্তরপ্রদেশের বান্দা জেলায় মহিলাদের ওপর অত্যাচার রুখতে পুরুষরা নয়, মহিলারাই হাতে তুলে নিয়েছিলেন লাঠি। তাঁদের নেতৃত্ব দিয়েছিলেন সম্পত পাল দেবী।

যেখানেই পারিবারিক হিংসা থেকে অন্য কোনও অত্যাচারের মুখে পড়তেন মহিলারা, সেখানেই লাঠি হাতে গোলাপি শাড়ি পড়ে পৌঁছে যেত গুলাবি গ্যাং। গোলাপি রংয়ের শাড়ি পড়ে ১৮ থেকে ৬০ বছর বয়সী মহিলারা রুখে দাঁড়াতেন। প্রয়োজনে লাঠির ভাষাও বোঝাতেন। গুলাবি গ্যাংয়ের ভয় সে সময় খুব দ্রুত পেয়ে বসে মানুষের মনে।

সেই গুলাবি গ্যাং খুব দ্রুত জনপ্রিয়তা পেতে থাকে। গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তে থাকে এই গ্যাংয়ের দাপট। সেই গুলাবি গ্যাংয়ের কথা আন্তর্জাতিক মহলেও ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়েই বাহবা পেতে থাকে গুলাবি গ্যাং সৃষ্টির উদ্দেশ্য।

এবার সেই গুলাবি গ্যাংয়ের গোলাপি শাড়ি জায়গা পেতে চলেছে লন্ডনের ডিজাইন মিউজিয়ামে। আগামী মে মাসে ভারতের অফবিট শাড়ি-র একটি প্রদর্শনী হতে চলেছে সেখানে। শাড়ির দেশ ভারতের সেই শাড়ি প্রদর্শনীতে বিশেষত্বের শাড়ি হিসাবে প্রদর্শিত হবে গুলাবি গ্যাংয়ের গোলাপি শাড়ি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026