National

মাতৃগর্ভে মরণাপন্ন শিশু, অপারেশন ফেলে ঝগড়ায় ব্যস্ত ২ চিকিৎসক

ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে। যোধপুরের উমেদ হাসপাতালে সংকটজনক অবস্থায় সন্তানসম্ভবা মাকে নিয়ে আসা হয়। মাতৃগর্ভে থাকা শিশুটির তখন যায় যায় অবস্থা। তাকে বাঁচাতে মায়ের দ্রুত অপারেশন জরুরি। ফলে সঙ্গে সঙ্গে তাঁকে অপারেশন থিয়েটারে পাঠানো হয়। কিন্তু সেখানে মায়ের দ্রুত অপারেশন ফেলে স্ত্রীরোগ বিশেষজ্ঞ অশোক নানিভাল ও অ্যানাস্থেসিস্ট মথুরালাল টাক ঝগড়ায় জড়িয়ে পড়েন। মহিলা তখন অপারেশনের বেডে অচেতন অবস্থায় শুয়ে। শিশুটি মৃত্যুর সঙ্গে মাতৃগর্ভে পাঞ্জা কষছে। সবকিছু চিকিৎসকদের দ্রুত অপারেশনের ওপর নির্ভর করছে। এই অবস্থায় সব ফেলে রোগী কতক্ষণ আগে খাবার খেয়েছেন তা নিয়ে দুই চিকিৎসকের ঝগড়া চরমে ওঠে। বিষয়টি প্রায় হাতাহাতি পর্যন্ত গড়ায়। অপারেশন থিয়েটারের এই আজব কাণ্ড মোবাইলে ক্যামেরা বন্দি করেন এক নার্স। পরে তা ভাইরাল হয়ে যায়।

এদিকে এসব ঝগড়াঝাঁটির পর যখন ওই মহিলার অপারেশন হয় ততক্ষণে সব শেষ। শিশুটির গর্ভেই মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই দুই চিকিৎসককে সাসপেন্ড করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল ও রাজ্য সরকার আলাদা আলাদা করে ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

News Desk

এপ্রিলে গরম নেই, দহন জ্বালা না থাকলেও অন্য সমস্যা রাতের ঘুম কেড়েছে মরুরাজ্যের

এমনিতেই উত্তর ও পশ্চিম ভারত ভিজে মার্চ মাস কাটিয়েছে। এবার এপ্রিলের শুরুতেও সেখানে দহন জ্বালা…

April 5, 2026

যমুনাকে দূষণমুক্ত করতে যমুনার জলে নয়, অন্য জলে নামল অত্যাধুনিক মেশিন

সাফ করা হবে যমুনা নদী। কিন্তু সেই কাজে যমুনার জলে কোনও মেশিন নামল না। ভারতে…

April 5, 2026

গ্রিনিচ মিন টাইম বদলে সময় নির্ধারণে মহাকাল স্ট্যান্ডার্ড টাইম চালুর প্রস্তাব দিলেন মন্ত্রী

গ্রিনিচ মিন টাইমকে কেন্দ্র করেই বিশ্বের সময় নির্ধারণ হয়ে আসছে। সেই জিএমটি বদলে তা মহাকাল…

April 5, 2026

সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই ঘণ্টায়, পাহাড়ে পৌঁছনো সহজ করতে চলেছে নতুন সড়ক

ভারতের সড়ক মানচিত্রে যুক্ত হচ্ছে আরও একটি নতুন রাস্তা। যা সাড়ে ৬ ঘণ্টার পথ আড়াই…

April 5, 2026

গ্রীষ্মের দিনগুলোতে পশ্চিমবঙ্গের জন্য বিশেষ ব্যবস্থার পথে হাঁটল ভারতীয় রেল

গ্রীষ্মের দিনে গরম হলেও একইসঙ্গে ট্রেনে যাতায়াতের ধুমও বাড়ে। পশ্চিমবঙ্গের জন্য সেই গ্রীষ্মের সময়ের জন্য…

April 5, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৬ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 5, 2026