National

মহিলারা চাকরি করতে বেশি শহর ছাড়েন নাকি বিয়ে করে, বাস্তব চমক দিতে পারে

মহিলারা তাঁদের শহর বাড়ি ছেড়ে চাকরি করতে অন্য শহরে পাড়ি দেন বেশি, নাকি বিয়ে করে! খতিয়ান যা জানাচ্ছে তা কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ করে দিতে পারে।

ভারতে বিয়ের পর তো সব মেয়েকেই পিতৃগৃহ ত্যাগ করে যেতে হয়। তবে তা শহরের বাইরে কমই হয়। এখন মেয়েরা পড়াশোনা করে নিজেদের পায়ে দাঁড়াতেও অন্য শহরে পাড়ি দিচ্ছেন। সেখানে নিজের থাকার ব্যবস্থা করছেন।

এখন প্রশ্ন হল এই অবস্থায় দাঁড়িয়ে অধিকাংশ মেয়েরা বিয়ে করে নাকি চাকরি করতে শহর ছেড়ে যাচ্ছেন? এর যে উত্তর সামনে এসেছে তা বেশ চমকপ্রদ।

ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস-এর খতিয়ান যা জানাচ্ছে তাতে বিয়ে করে শহর ছেড়ে যাওয়া এবং চাকরি করতে শহর ছেড়ে যাওয়ার ফারাকটা রীতিমত নজর কাড়ছে।

রিপোর্ট বলছে যেখানে মাত্র ১ শতাংশ মেয়ে চাকরি করতে নিজের শহর ছেড়ে অন্য শহরে পাড়ি দিচ্ছেন, সেখানে ৮৭ শতাংশ মহিলা বিয়ে করে অন্য শহরে সংসার করতে পাড়ি দিচ্ছেন।

২০২০-২১ অর্থবর্ষ ধরে করা রিপোর্টে জানা যাচ্ছে ৪৮ শতাংশ পুরুষ নিজের শহর ছেড়ে অন্য শহরে পাড়ি দিচ্ছেন কর্মসূত্রে। ৮ শতাংশ পুরুষ পড়াশোনা করতে অন্য রাজ্যে পাড়ি দিচ্ছেন।

ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস-এর এই রিপোর্ট তৈরি হয় সারা দেশের বিভিন্ন কোণা থেকে সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে। এই সার্ভেতে কেবল বাদ ছিল আন্দামান ও নিকোবরের কিছু প্রত্যন্ত গ্রাম। এর বাইরে প্রায় পুরো দেশজুড়েই এই সার্ভে করা হয়েছিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

তুলা রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃশ্চিক রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

ধনু রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মকর রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কুম্ভ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মীন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 1, 2026