National

একটা ঘরের সমান গাড়িটি কি দিয়ে তৈরি তা আন্দাজ করাও কঠিন

কি দিয়ে তৈরি হয়েছে এই গাড়ি? এ প্রশ্নের উত্তর দেওয়া নেহাত সহজ কাজ নয়। এমনকি এটা আন্দাজ করাও বেশ কঠিন।

‘ভিন্টেজ কার’ বা পুরনো দিনের গাড়ি। তেমনই এক আস্ত গাড়ি তৈরি করে ফেললেন এক তরুণ। একাই এই কাজ সম্পূর্ণ করেছেন তিনি। গাড়িটি একটি ঘরের সমান। ফলে তা কতটা বড় তা অনুমেয়।

ধবধব করছে সাদা গাড়িটি। সেটি অত্যন্ত যত্ন করে বানানো হয়েছে। যিনি বানিয়েছেন তিনি নিজে একজন ছাত্র। স্থাপত্যে দৃশ্য কলা বা ভিজুয়াল আর্টস অফ স্কাল্পচার-এ স্নাতকোত্তর করছেন তিনি।

লখনউ আর্টস কলেজের ছাত্র তিনি। থাকেন ওই কলেজেরই হস্টেলে। সেখানে থেকেই পড়াশোনা করছেন। তাঁর সেই হস্টেলের ঘরেই তিনি গত জানুয়ারিতে এই গাড়িটি বানিয়ে ফেলেছেন। আর তা বানানোর জন্য যে বস্তুটি তিনি বেছে নিয়েছেন তা বেশ চমকপ্রদ।

শিবম নামে ওই ছাত্রটি তাঁর হস্টেলের ঘরেই বানিয়ে ফেলেছেন এই পুরনো বুগাটি গাড়িটি। যেটি তিনি তৈরি করার জন্য বেছে নিয়েছেন থার্মোকলকে।

একটি একঘর সমান গাড়ি পুরোটাই তৈরি হয়েছে থার্মোকলে। এখনও পর্যন্ত থার্মোকলে যত গাড়ি তৈরি করা হয়েছে তার মধ্যেই এটিই সবচেয়ে বড়। ফলে শিবমের এই কীর্তির কথা রেকর্ড বুকেও জায়গা করে নিয়েছে।

পড়াশোনার পাশাপাশি নিজের এই শখ পূরণ করতে শিবম একটি স্থানীয় মলে ডেকোরেশনের কাজ করেন। পার্ট টাইম এই কাজ থেকে রোজগার করা টাকা তিনি ব্যবহার করেছেন এই থার্মোকলের গাড়িটি তৈরি করতে। যা এখন রীতিমত দ্রষ্টব্য হয়ে উঠেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026