National

ছোটদের স্কুল ছুট হওয়া বন্ধ করতে নেদারল্যান্ডস যাচ্ছেন মন্ত্রী

ছোটরা স্কুল ছেড়ে দিচ্ছে। এই প্রবণতা সবচেয়ে বেশি ৬ থেকে ১৪ বছরের বাচ্চাদের ক্ষেত্রে। তারা যাতে স্কুল না ছাড়ে সেজন্য এবার নেদারল্যান্ডসে যাচ্ছেন মন্ত্রী।

ভারতে শহর থেকে গ্রাম। সর্বত্রই স্কুল ছেড়ে দেওয়ার একটা প্রবণতা যথেষ্ট উদ্বেগের। পারিবারিক অর্থাভাব অনেক সময়ই এই স্কুল ছুটের কারণ হয়। অনেক সময় এসব শিশুদের রোজগারের কাজে লাগিয়ে দেয় পরিবারই। স্কুল থেকে ছাড়িয়েই সেই রাস্তা বেছে নেন তাঁরা।

অনেক সময় পড়তে ভাল লাগেনা বলেও ছাত্র ছাত্রীরা স্কুল ছেড়ে দেয়। পরিবারও বাধা দেয়না। এমন নানা কারণে ভারতের প্রায় সব প্রান্তেই স্কুল ছুটের এক বাৎসরিক লম্বা তালিকা তৈরি হয়। যার মধ্যে উত্তরপ্রদেশও পড়ছে। এবার যোগী রাজ্যে স্কুল ছুট রুখতে নেদারল্যান্ডসের একটি মডেল অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নেদারল্যান্ডসে স্কুল ছুট রুখতে তারা একটি ‘আর্লি ওয়ার্নিং সিস্টেম’ ব্যবহার করে। আগাম সতর্ক করা এই পদ্ধতিতে প্রতিটি পড়ুয়ার ওপর নজর রাখা হয়।

এটা দেখা হয় যে তারা কেউ ৪০ দিনের বেশি স্কুলে আসছে না কিনা। যদি তা পাওয়া যায় তাহলে নেদারল্যান্ডসের ‘আর্লি ওয়ার্নিং সিস্টেম’ মতে, ওই পড়ুয়া পড়া ছাড়ার পথে হাঁটছে।

উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষা মন্ত্রী সহ ১২ জনের একটি দল নেদারল্যান্ডসে পাড়ি দিচ্ছেন এই ‘আর্লি ওয়ার্নিং সিস্টেম’ পদ্ধতি রপ্ত করতে। যাতে তাঁরা ফিরে এসে সেই ব্যবস্থা উত্তরপ্রদেশে চালু করতে পারেন। যাতে সেখানে স্কুল ছুটের প্রবণতা কমে। প্রসঙ্গত পশ্চিমবঙ্গেও কিন্তু প্রতিবছর স্কুল ছুটের সংখ্যা নেহাত কম নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 2, 2026

স্ত্রীর বিরুদ্ধে অতি বিরল অভিযোগ জানিয়ে পুলিশের দ্বারস্থ যুবক, শুনে স্তম্ভিত সকলেই

স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…

April 2, 2026

সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শ্যুটিং শুরু, সামনে এল সিনেমার নাম

সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…

April 2, 2026

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026