প্রকৃতি, প্রতীকী ছবি
চোরদের বাছবিচার তেমন থাকেনা। কিছুটাও দাম পাওয়া যাবে এমন জিনিস চুরির সুযোগ পেলে তারা ছাড়ে না। কিন্তু সেই তালিকায় যে সবুজও পড়ে তা কারও জানা ছিলনা।
গয়নাগাটি, টিভি, মোবাইল, মূল্যবান সামগ্রি সবই চুরি যায়। কিন্তু এবার সেই তালিকায় আরও একটি জিনিস চুরি যাওয়ার সম্ভাবনা তৈরি হল। আর তা হল গাছের চারা। তাও রাস্তার ধারের গাছের।
রাস্তার ২ ধারে গাছ লাগানো থাকে। যেখানে নেই সেখানে গাছ লাগানোর বরাত দেওয়া হয়। লখনউ শহরে জি২০ বৈঠক উপলক্ষে শহর সাজানোর কাজে শহিদ পাথ হাইওয়ের সার্ভিস লেন ধরে গাছ লাগানোর বরাত দেওয়া হয়েছিল এক ঠিকাদার সংস্থাকে।
সেই সংস্থা পথের ২ ধারে ১৫০টি থেকে ২০০টি গাছ লাগায়। কিন্তু লাগানোর পর দেখে রাতারাতি সেই সব চারা চুরি হয়ে গেছে। সবে রোপণ করা চারা এভাবে রাতারাতি চুরি যে যেতে পারে তা তাদের ধারনার মধ্যে ছিলনা। এমনকি পুলিশও অবাক।
মূল্যবান জিনিস চুরি করার একটা প্রবণতা চোরদের থাকে। কিন্তু রাস্তার ধারে লাগানো গাছও যে তারা বাদ দেবেনা এটা ভাবনার অতীত। লখনউ শহরে এটাই প্রথম সবুজ চুরির ঘটনা।
তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে পুলিশ একটি গাড়ির হদিশ পায়। সেই গাড়ির নম্বর খুঁজে তদন্তকারীরা পৌঁছে যান স্থানীয় এক বৈদ্যুতিন জিনিসের দোকানের মালিকের কাছে।
তার বাড়িতে তল্লাশি চালিয়ে চুরি যাওয়া ফুলের চারা পাওয়াও যায়। এরপরই শিবম মিশ্র নামে ওই ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…