মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ের ওপর এত ভয়ংকর দুর্ঘটনা ইদানিংকালে ঘটেনি। রবিবার ভোর তখন সাড়ে ৫টা। নবি মুম্বইয়ের কাছে রাস্তার ধারে দাঁড়িয়ে পাংচার হওয়া টায়ার পরিবর্তন করছিলেন মারুতি সুইফ্টের গাড়ির চালক। পাশে একটি ইনোভা গাড়িও দাঁড়িয়েছিল।
পুলিশ সূত্রের খবর, এই সময় সাতারা জেলার দিক থেকে একটি লাক্সারি বাস তীব্র গতিতে ছুটে আসছিল। কাছাকাছি পৌঁছে বাসটি ইনোভা ও সুইফটটিকে ধাক্কা মেরে একটু এগিয়ে বাঁদিকে খাদে গড়়িয়ে পড়ে। ২০ ফুট গভীর খাদে পড়ার পর স্থানীয়রাই প্রথমে সাহায্যে এগিয়ে আসেন।
ঘটনাস্থলেই ১৭ জন বাস আরোহীর মৃত্যু হয়। যারমধ্যে একটি ছ’মাসের শিশুও রয়েছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা বাসটি নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…