National

আর কাঠ নয়, হোলিকা দহনে বিশেষ জিনিস ব্যবহারের ডাক মন্ত্রীর

হোলি মানেই তার আগের দিন হোলিকা দহন। আর হোলিকা দহনে কাঠের ভূমিকা অনস্বীকার্য। তবে এবার কাঠ নয়, অন্য জিনিসে জোর দেওয়া পরামর্শ দিলেন এক মন্ত্রী।

বসন্ত এসে গেছে। আর বসন্ত মানেই রংয়ের উৎসব হোলি। আকাশে বাতাসে দখিনা বাতাসের স্পর্শ। শীত কেটে প্রকৃতি এখন ক্রমে জেগে উঠছে নবরূপে। প্রকৃতি জুড়েও রঙের বাহার নজর কাড়তে শুরু করেছে।

হোলির আগের দিন ভারতে হোলিকা দহন এক প্রাচীন রীতি। হোলির আগের দিন সন্ধেয় কাঠ জ্বালানো হয়। তার মধ্যে আরও অনেক দাহ্য পদার্থ ফেলা হয়। আগুন দাউদাউ করে জ্বলে ওঠে। আর তার চারধারে মানুষ গোল হয়ে নাচে গানে মেতে ওঠেন।

হোলিকা দহনে কাঠের ব্যবহার বহুকাল ধরে চলে আসছে। এবার পরিবেশের কথা মাথায় রেখে কাঠ পোড়ানো কমাতে পরামর্শ দিলেন উত্তরপ্রদেশের পশু কল্যাণ মন্ত্রী ধর্মপাল সিং।

কাঠের জায়গায় তিনি ঘুঁটে ব্যবহারের পরামর্শ দিয়েছেন সকলকে। এমনকি উত্তরপ্রদেশের সব খাটাল মালিককে তিনি দ্রুত গরুর গোবর থেকে ঘুঁটে তৈরি করতে থাকার পরামর্শ দিয়েছেন।

এতে ঘুঁটে বেচে তাঁরা কিছু রোজগারেরও মুখ দেখতে পারবেন। আবার হোলিকা দহনে ঘুঁটের ব্যবহারও বাড়বে। তাতে কাঠের ব্যবহার কমবে।

মন্ত্রীর দাবি, ঘুঁটে অনেক বেশি পরিবেশ বান্ধব। এতে পরিবেশ দূষণ কমে বলেও দাবি করেছেন তিনি। তাই এবার হোলিতে হোলিকা দহনের সময় ঘুঁটে ব্যবহার করতে পরামর্শ দিয়েছেন ধর্মপাল সিং।

সেই সঙ্গে গরুকে সম্মান করা এবং পরবর্তী প্রজন্মকে গরুর প্রতি সম্মান ও ভালবাসা বাড়াতে উৎসাহ প্রদানের জন্য সকলকে আহ্বান জানিয়েছেন মন্ত্রী। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026