National

আজ বাবার সাজা ঘোষণা, হরিয়ানা জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়

ধর্ষণে অভিযুক্ত বাবা গুরমিত রাম রহিম সিংয়ের সাজা ঘোষণা দুপুরে। তার আগে হরিয়ানার রোহতক জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের ব্যবস্থা করেছে পুলিশ। রোহতক জেলেই বন্দি রয়েছে রাম রহিম। জেলের ১ কিলোমিটারের মধ্যে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কোনও অশান্তি পাকানোর চেষ্টা হলে সরাসরি গুলি করা হবে বলে জানিয়ে দিয়েছে পুলিশ। কোথাও কোনও জমায়েত করতে দেওয়া হচ্ছে না। সকাল থেকে শুধু রোহতক বলেই নয়, হরিয়ানার প্রায় সর্বত্রই সুরক্ষা বন্দোবস্ত কড়া করা হয়েছে। গোটা রাজ্যেই ১৪৪ ধারা জারি রয়েছে।

গত শুক্রবার সিবিআই আদালত রাম রহিমকে ধর্ষণে দোষী সাব্যস্ত করার পর তার অনুগামীদের তাণ্ডবে হরিয়ানার পাঁচকুলা, সিরসায় আগুন জ্বলে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়। সেই হিংসায় ৩৮ জন প্রাণ হারান। পুরো পরিস্থিতির জন্য কাঠগড়ায় চাপানো হয় হরিয়ানার বিজেপি সরকারকে। পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের তোপ থেকে রেহাই পায়নি কেন্দ্রের বিজেপি সরকারও। এই অবস্থায় আর কোনও ঝুঁকি নিতে যে হরিয়ানা সরকার রাজি নয় তা এদিনের সুরক্ষা বন্দোবস্ত থেকেই পরিস্কার। কোনও অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে সেনাকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। সাজা ঘোষণার আগে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, গোয়েন্দা কর্তারা।

News Desk

বালি নয় বরফের রাজ্য, ক্রমশ কাশ্মীর হয়ে উঠেছে মরুরাজ্য

বরফের স্তর নজর কাড়ছে। এ দৃশ্য মোটেও পরিচিত নয়। স্থানীয় মানুষের কাছেও এমনটা অচেনা। ক্রমশ…

April 8, 2026

ভাসমান চা, বৃদ্ধার হাত ধরে দেশে এও এক অনন্য অভিজ্ঞতা

ভাসমান চায়ে চুমুক শুধু চা পান করাই নয়, একটি সংস্কৃতির সঙ্গে একাত্ম হয়ে যাওয়া। যা…

April 8, 2026

রাস্তায় দাঁড়িয়ে জিলিপি আর চিঁড়ের পোলাও বিক্রি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

রাস্তায় ঘুরে ঘুরে কিছু বিক্রি করার জন্য যে ঠেলাগাড়ি হয় তাতে রাখা জিলিপি আর চিঁড়ের…

April 8, 2026

চাঁদ দেখে পৃথিবীতে ফিরছেন ৪ নভশ্চর, কবে ফিরছেন, কোথায় নামবেন তাঁরা

চাঁদ দেখতে গিয়ে ইতিহাস গড়ে এবার পৃথিবীতে ফিরছেন ৪ মহাকাশচারী। তাঁদের ফেরার অপেক্ষায় নাসার বিজ্ঞানীরা।…

April 8, 2026

দেশে এ বছর বর্ষা কেমন হবে, জানাল বেসরকারি আবহাওয়া সংস্থা

এখন চৈত্র মাস। গ্রীষ্ম আসতে এখনও খাতায় কলমে কয়েকদিন বাকি। তার আগেই পাওয়া গেল এবারের…

April 8, 2026

মেষ রাশির বৃহস্পতিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৯ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 8, 2026